• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

বিএনপি গণমানুষের দল - নবী


প্রকাশ:  ৩০ জানুয়ারী ২০২৫, ০৭:২৯ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপি গণমানুষের দল - নবী

নিজস্ব প্রতিবেদক 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ঢাকা-৫ সংসদীয় আসনের বিএনপির প্রধান সমন্বয়কারী নবী উল্লাহ নবী বলেছেন, বিএনপি গণমানুষের দল। বিএনপি সবসময় অসহায়, গরীব, দুঃখী মানুষের পাশে থাকে। শীতবস্ত্র পাওয়া আপনাদের অধিকার, এটা করুণা নয়। আমরা আপনাদের কাছে তারেক রহমানের দেওয়া উপহার নিয়ে এসেছি। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীর ডেমরা থানার ৬৬ নম্বর ওয়ার্ডের বামলৈ ইউনিটের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ ও খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নবী উল্লাহ নবী।

বামলৈ ইউনিট বিএনপির সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জুলহাস শেখের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এসএম রজো চৌধুরী সেলিম, ডেমরা থানা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আনসুজ্জামান, ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ডেমরা থানা বিএনপি নেতা মো. মনির হোসেন খান, ডেমরা থানা বিএনপি নেতা ফারুক আহমেদ সাধু, ৬৬ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি নুর হোসেন ভূঁইয়া, ৬৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার, ৬৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, ৭০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. গরিব উল্লাহ, ৭০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু নোমান ব্যাপারী, ডেমরা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হাবীবুর রহমান প্রধান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মনিরুল ইসলাম মনি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক