• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

জুলাই গণহত্যার

জড়িতদের বিচারের দাবিতে ছাত্রশিবিরের গণমিছিল


প্রকাশ:  ৩১ জানুয়ারী ২০২৫, ০৩:১৯ পি.এম.
শেয়ার করুন 0
জড়িতদের বিচারের দাবিতে ছাত্রশিবিরের গণমিছিল

নিজস্ব প্রতিবেদক 

ফ্যাসিস্ট  সরকারের গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল করছে বাংলাদেশ ছাত্রশিবিরের ঢাকা মহানগর শাখা।

শুক্রবার (৩১ জানুয়ারি) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে জুম্মা নামাজের পর গণমিছিলটি শুরু হয়। 

এ সময় ছাত্রশিবিরের নেতারা ‘নারে তাকবির, আল্লাহ হুক বর, ছাত্রশিবির জিন্দাবাদ,’  ‘আবু সাঈদ, মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’, ‘হই হই রইরই ছাত্রলীগ গেলি কই,’ ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে,’ ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা,’  ‘ছাত্রলীগের ঠিকানা, এই  বাংলায় হবে না,’ ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলা হবে না,’ ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনা ফাঁসি চাই,’ ‘সবাই ধরে বারবার, শিবির ধরে একবার স্লোগান দেন । 

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হবে। 

ছাত্রশিবিরের গণমিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেছেন। দলীয় পতাকা নিয়ে স্লোগানে মুখরিত ছিল ছাত্রশিবিরের এই গণমিছিল।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক