• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

মৃদু শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড়ে, তাপমাত্রা ৯


প্রকাশ:  ১ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪১ এ.এম.
শেয়ার করুন 0
মৃদু শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড়ে, তাপমাত্রা ৯

পঞ্চগড় প্রতিনিধি

মেঘলা আকাশ ও কুয়াশায় ঢাকা উত্তরের জেলা পঞ্চগড়। হিমবাতাসে অনুভূত হচ্ছে শীত। জানুয়ারি বিদায় নিলেও মাঘের শেষ সময়ে শীতের দাপট অব্যাহত রয়েছে উত্তরের এ অঞ্চলে। গত ৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে এ জেলায়। 

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার ৯ দশমিক ৮,  বৃহস্পতিবার ৯ দশমিক ৫ ও বুধবার একই সময়ে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মেঘ-ঘন কুয়াশায় ঢাকা উত্তরের এ জেলা। বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্য। তবে জীবিকার তাগিদে কাজে বের হতে দেখা গেছে নিম্ন আয়েরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের। নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় উপার্জনে মিলছে না মৌলিক চাহিদা পূরণ। 

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, গত ৪ দিন ধরে ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেকর্ড হওয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ঘণ্টায ৯-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ায় শীত অনুভূত হচ্ছে।

ভিওডি বাংলা/এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা
ছবি: সংগৃহীত
দুপুরের মধ্যে ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দূষণের চাদরে ঢাকা রাজধানী ঢাকা। ছবি: সংগৃহীত
বায়ুদূষণে বিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, শীর্ষে কাম্পালা