• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

জাপা-গণঅধিকার পরিষদের পাল্টাপাল্টি সমাবেশে উত্তেজনা


প্রকাশ:  ৮ নভেম্বর ২০২৪, ০৫:২০ পি.এম.
শেয়ার করুন 0
জাপা-গণঅধিকার পরিষদের পাল্টাপাল্টি সমাবেশ
জাপা-গণঅধিকার পরিষদের পাল্টাপাল্টি সমাবেশ

রংপুরে একই দিনে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। এ জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও র্যাবের তৎপরতা দেখা গেছে।

জানা গেছে, শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে জিলা স্কুল মাঠে গণঅধিকার পরিষদের বিভাগীয় সমাবেশে বক্তব্য দেবেন দলের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ নেতারা।

অন্যদিকে একই সময়ে নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ের সামনে যৌথ কর্মী-সমাবেশ করবে জেলা ও মহানগর জাতীয় পার্টি।

শুক্রবার নগরীর শাপলা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, পুলিশ লাইন্স মোড়, সুরভি উদ্যান গেট, ও জিলা স্কুল মোড় ঘুরে দেখা গেছে, পুলিশের পাশাপাশি সতর্ক পাহারায় রয়েছেন সেনাবাহিনী ও র্যাবের সদস্যরা।

দুদলের কর্মসূচিতে যোগ দিতে জুমার নামাজের পর থেকে সমাবেশস্থলে দলে দলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে মাইকে ঘোষণা দিতেও শোনা যায়।

পূর্বঘোষিত কর্মসূচির দিনে জাতীয় পার্টির এই পাল্টা কর্মসূচির আয়োজনকে ষড়যন্ত্র ও রাজনৈতিক সম্প্রীতি নষ্টের উদাহরণ বলছেন গণঅধিকার পরিষদের নেতারা।

তবে জাতীয় পার্টির দাবি, আলাদা ভেন্যুতে কর্মসূচি পালন তাদের রাজনৈতিক অধিকার।

এর আগে দলের চেয়ারম্যান-মহাসচিবসহ নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জাতীয় পার্টির সমাবেশকে প্রতিহতের ঘোষণা দেয় ছাত্র অধিকার পরিষদ। এর প্রতিবাদে রংপুরে লাঠি মিছিল করেছে জাপা। এ সময় গণঅধিকার পরিষদ ও নুরের বিরুদ্ধে স্লোগান দেন নেতাকর্মীরা।

পরদিন সংবাদ সম্মেলন ডেকে নুরুল হক সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জন্য জাতীয় পার্টির নেতাদের ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল গণঅধিকার পরিষদ।

পুলিশ জানায়, এসব কর্মসূচি থেকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুতি নিয়েছেন। এ ছাড়া সমাবেশস্থলের আশপাশের এলাকায় সাদাপোশাকে বাহিনীর সদস্যরাও কাজ করছেন।

রংপুর মহানগর পুলিশের উপকমিশনার (গোয়েন্দা) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, দুটি দল তাদের রাজনৈতিক অধিকার হিসেবে কর্মসূচি পালন করবে। দুদলের নেতাদের সঙ্গে বসে আলোচনা করেছি। আমরা আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সজাগ আছি। 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক