• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ষড়যন্ত্র থেকে মুক্তি পেতে জাতীয় নির্বাচনের বিকল্প নেই- ফারুক


প্রকাশ:  ১ মার্চ ২০২৫, ০৪:০৩ পি.এম.
শেয়ার করুন 0
ষড়যন্ত্র থেকে মুক্তি পেতে জাতীয় নির্বাচনের বিকল্প নেই- ফারুক

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, শেখ হাসিনার প্রেতাত্মাদের ষড়যন্ত্র থেকে যদি রক্ষা পেতে চান তাহলে এই মুহূর্তে প্রয়োজন একটি জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশের অভ্যন্তরীণ সকল সমস্যার সমাধান হবে।

শনিবার (১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলের ঊর্ধ্বগতি এবং সারাদেশে আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

ফারুক বলেন, স্থানীয় নির্বাচনের বৃহত্তর সমস্যাগুলো, গত ১৬ বছরের সমস্যাগুলো কয়েকদিনে শেষ করতে পারবে না। তাই সংস্কার যেটুকু দরকার শুধু তাই করা প্রয়োজন বলে আমি মনে করি। 

তিনি বলেন, বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক দল গতকালকে আত্মপ্রকাশ করেছে। তাদেরকে আমরা দেখেছি জুলাই বিপ্লবের রাজপথে থেকে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে সহযোগিতা করেছে। আমরা তাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জাগপা’র পক্ষ থেকে অভিনন্দন জানাই। তবে আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের তরুণ প্রজন্মের রাজনীতিতে তারেক রহমান যেভাবে উৎসাহ দিয়ে এসেছেন সেখানে কিন্তু বাংলাদেশের সকল সমস্যার সমাধান নিহিত আছে। আমরা নতুন দলকে স্বাগত জানাই কারণ তারা গণতন্ত্রের স্বপক্ষে যেভাবে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন, যেভাবে রক্ত দিয়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা করেছেন তা অত্যন্ত গৌরবের। আজ সেই অধিকার ক্ষুন্ন করার জন্য আবারো ষড়যন্ত্র চলছে।‌ এই ষড়যন্ত্র থেকে মুক্তি পেতে হলে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। 

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে এবং জাগপা’র সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজের সঞ্চালনায়  বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় নেতৃবৃন্দসহ জাতীয়তাবাদী সমমনা জোট ও দলীয় নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক