• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ছাত্রদলের ৯ সদস্যের কমিটিতে স্থান পেলেন ৭ নারী শিক্ষার্থী


প্রকাশ:  ১ মার্চ ২০২৫, ০৪:১১ পি.এম.
শেয়ার করুন 0
ছাত্রদলের ৯ সদস্যের কমিটিতে স্থান পেলেন ৭ নারী শিক্ষার্থী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

রাজনীতিতে নারীর অংশগ্রহণ এখনো সীমিত। সমাজে এখনো ঘরের কাজ ও সংসার সামলানোই নারীদের প্রধান দায়িত্ব বলে ধরা হয়। তবে সারা দেশের এই চিরচেনা বাস্তবতাকে বদলে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ডিগ্রি কলেজ ছাত্রদলের নতুন কমিটি।

৯ সদস্যবিশিষ্ট কমিটিতে স্থান পেয়েছেন ৭ জন নারী শিক্ষার্থী। কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন ও সদস্যসচিব সমীর চক্রবর্তী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কনিকা আক্তার ও সাধারণ সম্পাদক হয়েছেন দেওয়ান নুসরাত।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও নারীদের প্রাধান্য ফুটে উঠছে। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন পুষ্পা আক্তার, সহ-সভাপতি পদে রয়েছেন আয়েশা সিদ্দিক পান্না ও মুক্তা আক্তার। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নূসরাত জাহান তনু ও নাজনীন আক্তার।

এই কমিটিতে পুরুষ সদস্য হিসেবে রয়েছেন দুজন। তানভীর মিয়া, যিনি যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়েছেন। মো. ইকবাল হোসেন পেয়েছেন সাংগঠনিক সম্পাদক পদের দায়িত্ব।

কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন নেতৃত্ব শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক চর্চা ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

সভাপতি নির্বাচিত হওয়া কনিকা আক্তারের সাথে কথা হলে তিনি বলেন, সারা দেশে নারীরা পিছিয়ে ছিল। কিন্তু জুলাই-আগস্টের বিপ্লব আমাদের শিখিয়ে গেছে নারীরা চাইলেই সব কিছু করতে পারে। ফ্যাসিস্ট হাসিনার পতনের নেপথ্যে নারীদের ভূমিকা ছিল সবার আগে। তাছাড়া আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চাইছেন নারী নেতৃত্ব এগিয়ে আসুক।

এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী বলেন, আমরা যখন নাসিরনগর গিয়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ করি তখন মেয়েরাই এগিয়ে আসে। সেখানে ছেলেদের খুব একটা এগিয়ে আসতে দেখিনি। তাছাড়া আমাদের দলের প্রধানও নারী তাই দলের নির্দেশনা অনুযায়ী নারীদের অগ্রাধিকার দেওয়া আমাদের দলের লক্ষ্য।

ছাত্রদলের এই নতুন কমিটি নিয়ে জানতে চাইলে নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিন তুহিন বলেন, নারীরা আর পিছিয়ে নেই। তারা পিছিয়ে থাকবে না। পুরুষদের পাশাপাশি নারীরাও বিএনপির সকল ক্ষেত্রে এগিয়ে যাবে এটাই আমাদের দেশনেতা তারেক রহমানের নির্দেশনা।

প্রসঙ্গত, কলেজ কমিটিতে নারী নেতৃত্বের এমন অংশগ্রহণ স্থানীয় রাজনীতিতে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক