• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ইলিয়াস কাঞ্চন

‘নতুন দল মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে’


প্রকাশ:  ১ মার্চ ২০২৫, ০৯:৪৭ পি.এম.
শেয়ার করুন 0
‘নতুন দল মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে’

বিনোদন প্রতিবেদক

আত্মপ্রকাশ করল তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নাহিদ ইসলামকে আহ্বায়ক করে গতকাল শুক্রবার যাত্রা শুরু হয় দলটির। তরুণদের নতুন এই দলকে স্বাগত জানিয়েছেন নিরাপদ সড়ক চাই’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

অভিনন্দন জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে জেনে তাদের অভিনন্দন ও স্বাগত জানাই। আমি বিশ্বাস করি, বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ তরুণ নেতৃত্বের হাতে নতুন রাজনীতির প্রতি মানুষের প্রত্যাশা অপরিসীম। আমি সবার মঙ্গল কামনা করছি এবং সেই সঙ্গে আশা করছি, এই নতুন দল মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। তারা গতানুগতিক রাজনীতির বাইরে জনগণের কল্যাণে কাজ করবে।’

তিনি বলেন, ‘আমি মনে করি, বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দলগুলো যে রকমভাবে কাজ করছে সেভাবে কাজ করলেই শুধু হবে না। তাদেরকে নতুন চিন্তা, নতুন জাগরণের মাধ্যমে বিশেষ করে জুলাই বিপ্লব ও ৫ আগস্টের চেতনাকে ধারণ করে দল পরিচালনা করতে হবে। যে স্বপ্ন, যে আশা-আকাঙ্ক্ষা মানুষ দেখেছিল জুলাইয়ের বিপ্লবের পরে সেই আকাঙ্ক্ষা যেন তারা পূরণ করে জাতির জন্য এবং পূরণ করার জন্য যেন সর্বাত্মক চেষ্টা করে।’

নতুন দলের প্রতি আহ্বান জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘মানুষ সমালোচনা করবে। তবে সেই সমালোচনাগুলোকে আপনারা সুন্দরভাবে গ্রহণ করবেন এবং তার মধ্যে থেকে যদি আপনাদের জন্য উপকারী কিছু থাকে সেটি অবশ্যই গ্রহণ করবেন।’

সবশেষে তিনি বলেন, ‘আপনাদের শুভ কামনা করছি। আপনাদের দল অগ্রগতি লাভ করুক। শুধু ক্ষমতায় যেতে হবে- তা নয়। ক্ষমতার বাইরে থেকেও কিন্তু অনেক কিছু করা যায়। কাজেই দলের কাজ হলো মানুষের কথা চিন্তা করা ও তারা কী চায় তা প্রাধান্য দেওয়া। আশা করি, সে কথা চিন্তা করে আপনারা আপনাদের দল পরিচালিত করবেন।’

ভিওডি বাংলা/ এমএইচপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান