• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শিগগিরই শুরু হবে : প্রেস সচিব

   ১ মার্চ ২০২৫, ১০:৫৭ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা খুব শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘আমরা আশা করছি রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা খুব শিগগিরই শুরু হবে’।

 শনিবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম এ কথা বলেন। চলতি মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি, এই প্রসঙ্গে শফিকুল আলম বলেন, নির্বাচনের রোডম্যাপ কিন্তু দেওয়া হয়েছে।

বিএনপি হয়ত সুনির্দিষ্ট একটা তারিখ চাচ্ছে। সরকার কিন্তু বারবার বলেছে যে, নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে হবে, যদি সব রাজনৈতিক দল মনে করে কম সংস্কার করে তাড়াতাড়ি নির্বাচনের দিকে দেশকে ধাবিত করতে হবে, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। যদি তারা চান আরও কিছু সংস্কার হোক তাহলে সেক্ষেত্রে আরও ৩ মাস দেরি হতে পারে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৬ দেশের ৫৭ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১৬ দেশের ৫৭ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গণভোট প্রচারণার বিষয়ে জরুরি নির্দেশ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গণভোট প্রচারণার বিষয়ে জরুরি নির্দেশ
সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪
যৌথ অভিযান: সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪