• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের প্রতিনিধি দল যমুনায়


প্রকাশ:  ২ মার্চ ২০২৫, ০৩:৫০ পি.এম.
শেয়ার করুন 0
এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের প্রতিনিধি দল যমুনায়

নিজস্ব প্রতিবেদক

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা গেছেন ননএমপিও শিক্ষকেরা। রোববার দুপুর পৌনে ১২টার দিকে প্রেস ক্লাব থেকে একটি মিছিল নিয়ে যাত্রা শুরু করেন তারা। পরে হাইকোর্ট মোড়ে পৌঁছালে পুলিশের বাধার সম্মুখীন হন তারা। এরপর শিক্ষকদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যেতে চান। পরে পুলিশ তাদের মধ্য থেকে একটি প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যেতে বলেন। এতে রাজি হয়ে নন-এমপিও শিক্ষকদের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল পুলিশের সঙ্গে যমুনা অভিমুখে যাত্রা করেন।

প্রতিনিধি দলের পক্ষ থেকে এক শিক্ষক বলেন, ‘আমাদের একটি প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যাওয়ার কথা বলা হয়েছে। আমরা ৫ সদস্যের একটি প্রতিনিধি দল সেখানে যাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

উপস্থিত অন্য শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। কোনো ধরনের উসকানিমূলক স্লোগান দেবেন না। আপনারা প্রেসক্লাবে ফিরে গিয়ে সেখানে অবস্থান করুন। আমরা আমাদের দাবি আদায়ে অনড় থাকব।’

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
একদিনে ১৯ বিশ্ববিদ্যালয়ে ২৫ শীর্ষ পদে রদবদল
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি