• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

গণতান্ত্রিক ছাত্র সংসদের জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি পালন


প্রকাশ:  ২ মার্চ ২০২৫, ০৮:১৫ পি.এম.
শেয়ার করুন 0
গণতান্ত্রিক ছাত্র সংসদের জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি পালন

ঢাবি প্রতিনিধি

২ মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। আজ রোববার বেলা তিনটায় ঐতিহাসিক বটতলায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ে এ কর্মসূচি পালন করা হয়।

গত ২৬ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ নামের এই সংগঠন আত্মপ্রকাশের ঘোষণা দেয়। সেদিন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ছয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কয়েকজন নেতার নাম প্রকাশ করা হয়। পরদিন ২২২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

রোববার ২ মার্চ জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে সঙ্গে পতাকা উত্তোলন করেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার আহ্বায়ক আবদুল কাদের। এ সময় অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পতাকা উত্তোলনের পর আজকের কর্মসূচি সম্পর্কে গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম সাংবাদিকের বলেন, ‘বাঙালি জাতির যত লড়াই–সংগ্রাম আছে, সেই লড়াই–সংগ্রামের প্রতি গণতান্ত্রিক ছাত্রসংসদ শ্রদ্ধাশীল। সেই পরিপ্রেক্ষিতেই আজকের পতাকা দিবস উপলক্ষে আমাদের এই কর্মসূচি।’ তিনি আরও বলেন, ’২৪-এর যে চেতনা ও ’৭১-এর যে চেতনা, সেই চেতনা সামনে রেখে গণতান্ত্রিক ছাত্রসংসদ এগিয়ে যাবে এবং ছাত্ররাজনীতির ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাবে।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২ মার্চ ডাকসুর তৎকালীন ভিপি আ স ম আবদুর রবের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সমাবেশে ছাত্রনেতারা বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। সেই পতাকায় সবুজ আয়তক্ষেত্রের মাঝখানে লাল বৃত্তে ছিল বাংলাদেশের মানচিত্র। স্বাধীনতার পর মানচিত্রটি বাদ দিয়ে পতাকার মাপ ও রং নির্ধারণ করা হয়। এটিই বাংলাদেশের জাতীয় পতাকার বর্তমান রূপ। ১৯৭২ সালের ১৭ জানুয়ারি এই পতাকা সরকারিভাবে অনুমোদিত হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে