• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

মিথ্যা মামলায় খালাস পেলেন মিয়া নূর উদ্দিন অপু


প্রকাশ:  ৪ মার্চ ২০২৫, ০৭:২৩ পি.এম.
শেয়ার করুন 0
মিথ্যা মামলায় খালাস পেলেন মিয়া নূর উদ্দিন অপু

আদালত প্রতিবেদক

ওয়ান ইলেভেনের সেনা সমর্থিত সরকারের আমলে রাজধানীর গুলশান থানায় দায়েরকৃত চাঁদাবাজির মিথ্যা মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পিএস মিয়া নূর উদ্দিন আহমেদ অপু। মঙ্গলবার (৪ মার্চ) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক মেহেদী হাসানের আদালত এ রায় দেন।

মামলার এজাহারে জানা যায়, আল-আমিন কনস্ট্রাকশনের চেয়ারম্যান আমিন আহমেদ ভূঁইয়া ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার একান্ত সহকারী মিয়া নূর উদ্দিন অপুকে আসামি করে ১ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা করেন।

দ্রুত বিচার আইনে গুলশান থানায় ২০০৭ সালের ৮ মার্চ একটি মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তারেক রহমানকে। ২০১৪ সালের ১৩ জুন আত্মসমর্পণ করলে ২৩ মাস বেআইনিভাবে জেল খেটেছেন মিয়া নূর উদ্দিন আহমেদ অপু। ইতিপূর্বে তারেক রহমান এই মামলায় খালাস পেয়েছেন। মঙ্গলবার (৪ মার্চ) অপুকে খালাস দেওয়া হলো।

আদালতে মিয়া নূর উদ্দিন আহমেদ অপুর পক্ষে ছিলেন আইনজীবী খান মোহাম্মদ মঈনুল হাসান লিপন। তিনি জানান, ওয়ান ইলেভেনের সময় সম্পূর্ণ পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিলো তারেক রহমান ও মিয়া নূর উদ্দিন অপুর নামে। এর আগে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পেয়েছেন। সার্বিক বিবেচনায় আদালত মঙ্গলবার মিয়া নূর উদ্দিন আহমেদ অপুকে এই মিথ্যা মামলা থেকে চূড়ান্ত অব্যাহতি দিয়েছেন।

এর আগে, আওয়ামী স্বৈরশাসন আমলে প্রদত্ত প্রতিহিংসামূলক মানিলন্ডারিংয়ের মামলায় বেকসুর খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব, ছাত্রদলের সাবেক নেতা, শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা-ভেদরগঞ্জ) আসনের ধানের শীষের জনপ্রিয় প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ২৭ জানুয়ারি জেলা জজ আদালতের বিশেষ জজ রেজাউল করিম তাকে খালাসের আদেশ দেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনা
ট্রাকচালক হত্যা শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট
টেকনাফের সাবেক কাউন্সিলর একরামুল হক। ছবি: সংগৃহীত
একরামুল হত্যা শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন
ছবি: সংগৃহীত
মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৩ জন রিমান্ডে