• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

বিএনপি’র নতুন ৩১ দফা কর্মসূচি


প্রকাশ:  ৯ নভেম্বর ২০২৪, ০৬:৩২ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপি’র নতুন ৩১ দফা কর্মসূচি

রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে প্রণীত ৩১ দফাকে কেন্দ্র করে সেমিনারের আয়োজন করবে বিএনপি। আগামী ২৩ নভেম্বর রাজধানীর একটি হোটেলে সেমিনারের আয়োজন করবে দলটি।

বিএনপি সূত্রে জানা গেছে, যুগপৎ আন্দোলনের বাইরে দ্বাদশ সংসদ নির্বাচন করা রাজনৈতিক দলগুলোকে এই সেমিনারে আমন্ত্রণ জানানো হবে। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরাসহ বিশিষ্টজনরা অংশ নেবেন।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আমি সেমিনারের বিষয়ে শুনেছি। তবে এখনো সবকিছু চূড়ান্ত হয়নি।

যুগপৎ আন্দোলনের রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ হিসেবে গত বছরের ১৩ জুলাই ‘সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ‘রাষ্ট্র মেরামতে ৩১ দফা’ ঘোষণা করে বিএনপি।

গণতন্ত্র মঞ্চসহ অন্য দলগুলোর সঙ্গে যুগপৎভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনকারী শক্তিগুলোর প্রতি বিএনপির প্রতিশ্রুতি ছিল এই ৩১ দফা।

এর আগে ২০২২ সালের ১৯ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’ ঘোষণা করেন।

বিগত কিছুদিন ধরে এই ৩১ দফাকে লিফলেট আকারে বিলি ও দেয়াল লিখনের পাশাপাশি ভার্চুয়ালি ভিডিও কনটেন্ট আকারে প্রচার চালিয়ে আসছে বিএনপি।

বিএনপি নেতারা বলছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা দেশব্যাপী সাধারণ মানুষের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং ধানের শীষ-সংবলিত লিফলেট বিতরণ করছি। এতে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ অত্যন্ত আগ্রহ সহকারে এটি গ্রহণ করছেন।

নেতারা আরও বলেন, ৩১ দফার বর্তমান প্রচারকালে এবং পুনরায় আনুষ্ঠানিক ঘোষণার পর দেশব্যাপী অনুষ্ঠিতব্য সেমিনার থেকে প্রাপ্ত মতামত কিংবা কোনো স্টেকহোল্ডার বা বিশেষজ্ঞ কারোর লিখিত মতামত পেলে সেটা নতুন করে এই রূপরেখায় সন্নিবেশিত করা হবে। কারণ, তারা ৩১ দফাকে আরও যুগোপযোগী ও সমৃদ্ধ করতে চান। প্রয়োজনে সময়ের আবর্তে এটি সংযোজন-বিয়োজন করা যাবে। যাতে এর বাইরে আর কোনো প্রস্তাবনা না থাকে।

৩১ দফার প্রচারণার গুরুত্ব তুলে ধরে দলটির নেতারা বলছেন, বিএনপি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কী কী করতে চায়, এর মধ্য দিয়ে সেটা যেমন জনগণের কাছে তুলে ধরা যাবে; ঠিক তেমনি আগামী নির্বাচনেরও একটি প্রাক-প্রস্তুতি নেওয়া যাবে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক