• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

আমি একা গিয়ে গর্ভপাত করিয়েছি: কুবরা


প্রকাশ:  ৪ মার্চ ২০২৫, ০৯:১৪ পি.এম.
শেয়ার করুন 0
আমি একা গিয়ে গর্ভপাত করিয়েছি: কুবরা

বিনোদন ডেস্ক

রুপালি জগতের মানুষগুলোকে ঝলমলে দেখালেও তাদের জীবনেও রয়েছে অন্ধকার দিক। রক্ত-মাংসের মানুষ বলে কথা! ব্যথা-বেদনার গল্পও তাদের জীবনের ভাঁজে ভাঁজে রয়েছে। এসব গল্প খুব কম মানুষই জানেন। এবার অন্ধকারের পর্দা টেনে বলিউড অভিনেত্রী কুবরা সাইত জানালেন, গর্ভপাত করিয়েছেন তিনি।

বলিউড বাবলকে দেওয়া সাক্ষাৎকারে কুবরা সাইত বলেন, “আমি যখন গর্ভপাত করিয়েছিলাম, মনে হয় না আমি তখন শক্তিশালী ছিলাম। আমি ফিট ছিলাম না; খুব দুর্বল ছিলাম। আমার সাহস বা শক্তি কোনোটাই ছিল না। কিন্তু এটা যদি না করতাম, তাহলে আমাকে এর সঙ্গে বাঁচতে হতো।”

“আমি যদি মারা যাই? আপনি নিজেই এই সিদ্ধান্ত নিচ্ছেন। কেউ জানে না। এটা আপনার জীবনের কোনো ছোট সিদ্ধান্ত নয়। আপনি জানেন না, এটি আপনার বাকি জীবনের উপর কতটা প্রভাব ফেলবে।” বলেন কুবরা।

গর্ভপাত করানোর সিদ্ধান্ত যে সঠিক ছিল, তা মেনে নিতে কয়েক বছর লেগেছে কুবরার। এক পর্যায়ে কুবরা উপলদ্ধি করেন, ধরাবাঁধা নিয়ম ভেঙেছেন, সামাজিক রীতিনীতি ভেঙেছেন। এ সম্পর্কে কাউকে কিছু বলেননি তিনি। বরং একা গিয়ে গর্ভপাত করান। এসব ভাবনা তাকে শক্তি দেয়।

কুবরা সাইত বলেন, “এ সম্পর্কে কেউ জানত না। আমি একা গিয়ে গর্ভপাত করিয়েছিলাম। আমার মনে আছে, প্রায় দুই বা তিন সপ্তাহ পরে, এক বান্ধবীর সঙ্গে দেখা হয়েছিল। আমরা একসঙ্গে ভ্রমণে গিয়েছিলাম। আমি আনমনে হয়ে গিয়েছিলাম, তার কোনো কথা শুনছিলাম না। হঠাৎ আমার মনে পড়ে যায়, আমি কাঁদতে শুরু করি।”

গর্ভপাত করানোর ৫-৬ বছর পার হওয়ার পরও ক্রমাগত বিরক্ত থাকতেন এবং প্রচুর রক্তপাত হতো। কিন্তু এরপরও কারো সঙ্গে বিষয়টি শেয়ার করেননি বলেও জানান কুবরা।

২০১১ সালে ‘রেডি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন কুবরা সাইত। অভিষেক সিনেমায় সহশিল্পী হিসেবে পান সালমান খান ও অসিনকে। এরপর ‘সুলতান’, ‘গলি বয়’, ‘দেবা’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন কুবরা। সিনেমার চেয়ে ওয়েব সিরিজে বেশি কাজ করেছেন কুবরা। তার অভিনীত ‘স্যাক্রেড গেমস’ দারুণ সাড়া ফেলেছিল।

তথ্যসূত্র: এনডিটিভি

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান