• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ভালোবাসায় চিরবিদায়

এপোলো জামালীকে শেষ শ্রদ্ধা


প্রকাশ:  ৭ মার্চ ২০২৫, ০৩:১৪ পি.এম.
শেয়ার করুন 0
এপোলো জামালীকে শেষ শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায় জানানো হলো গণসংগীত শিল্পী আবদুল্লাহ আল মাহমুদ জামালীকে। তিনি এপোলো জামালী নামে বেশি পরিচিত। সকালে, কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধায় সিক্ত হন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির এই সদস্য। বাদ জুমা নামাজে জানাজা শেষে রাজধানীর বছিলায় বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।  

কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণসংগীত শিল্পী আবদুল্লাহ আল মাহমুদ জামালী ওরফে এপোলো জামালী। সকাল ১০টায় তার মরদেহ শহীদ মিনারে নিয়ে আসে বাংলাদেশ বিপ্লবী ওর্য়াকার্স পার্টি। সেখানে তাকে শ্রদ্ধা জানান ভক্ত, সহকর্মীসহ সর্বস্তরের মানুষ। 

এপোলো জামালীর মত নিবেদিত প্রাণের প্রস্থান দেশের সঙ্গীতাঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি বলে জানান সহকর্মীরা। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয় বলে মনে করেন পরিজনেরা। ৬৫ বছরের জীবনে যেকোনো দুর্যোগে সর্বস্ব উজাড় করে গণমানুষের পাশে দাঁড়িয়েছেন এপোলো জামালী। তিনি জনপ্রিয় অনেক গণসংগীতের রচয়িতা, সুরকার ও গায়ক ছিলেন। 

দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন এপোলো জামালী। গত ২ র্মাচ রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি।  

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক