• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আন্তর্জাতিক নারী দিবস

৭ নারীর নেতৃত্বে বিমানের বিশেষ ফ্লাইট

   ৮ মার্চ ২০২৫, ১০:০১ এ.এম.

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাত নারীর নেতৃত্বে একটি বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ ফ্লাইটের ককপিট থেকে কেবিন ক্রু সবাই হবেন নারী।

রাষ্টায়ত্ব সংস্থাটি জানিয়েছে, নারীর সমতা, ক্ষমতায়ন এবং সম্মানের প্রতি একাত্মতা প্রদর্শন করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট পরিচালিত হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, এই ফ্লাইটের ককপিট ও কেবিন ক্রু-সবাই নারী।

তিনি আরও জানান, ফ্লাইট ক্যাপ্টেন আনিতা ও ফার্স্ট অফিসার তাসনুভা পরিচালনা করবেন। বিশেষ ফ্লাইট বেলা ১১টা ২০ মিনিটে অপারেট হবে। বিমানের ঢাকা-ব্যাংকক-ঢাকা বিজি ৩৮৮ ফ্লাইটে দুজন নারী ককপিট ক্রু ছাড়াও থাকবেন পাঁচজন নারী কেবিন ক্রু।

জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনন্স আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে নারীদের সমতা, ক্ষমতায়ন এবং নারীদের প্রতি সব ধরনের সহিংসতা ও বৈষম্য দূরীকরণের প্রতি একাত্মতা প্রদর্শনপূর্বক আজ শনিবার এই বিশেষ ফ্লাইট পরিচালনা ন ক্রু।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরও ১২ ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল
ভুয়া তথ্য আরও ১২ ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল
নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি
নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি
১৬ দেশের ৫৭ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১৬ দেশের ৫৭ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে