• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

মুক্তির আগে বাজেটের ৮০ শতাংশ উশুল

‘সিকান্দার’ ছবিতে কত নিয়েছেন সালমান


প্রকাশ:  ৮ মার্চ ২০২৫, ১১:১৬ এ.এম.
শেয়ার করুন 0
‘সিকান্দার’ ছবিতে কত নিয়েছেন সালমান

বিনোদন ডেস্ক
এ বছর ঈদে সালমান খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘সিকান্দার’ মুক্তি পাবে। ঈদে সালমানের ছবি মানেই এখন থেকে সাজ সাজ রব। নেট–দুনিয়ায় ‘সিকান্দার’কে নিয়ে নানা খবর এখন উড়ে বেড়াচ্ছে। সর্বশেষ খবর, এই ছবির তৈরির খরচের  ৮০ শতাংশ নাকি উশুল করে নিয়েছেন নির্মাতারা। এর মধ্যে ‘সিকান্দার’ ছবির জন্য সালমান, রাশমিকা মান্দানা, কাজল আগারওয়াল, শারমান যোশী, প্রতীক বব্বররা কত পারিশ্রমিক নিয়েছেন, তা-ও ফাঁস হয়েছে।

ছবিতে সালমানের সঙ্গে আছেন ভারতের ‘জাতীয় ক্রাশ’ রাশমিকা মান্দানা; আর তাই সিনেমাপ্রেমীরা নতুন এই জুটিকে দেখার জন্য অধীর আগ্রহে আছেন। ইতিমধ্যে ‘সিকান্দার’ ছবির একটি রোমান্টিক গান মুক্তি পেয়েছে।

এই গানে সালমান আর রাশমিকার রসায়ন সাড়া ফেলেছে সিনেমাপ্রেমীদের মধ্যে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ‘সিকান্দার’ ছবিটি এর ডিজিটাল, স্যাটেলাইট ও মিউজিক্যাল রাইটস থেকে ১৬৫ কোটি রুপি পেয়েছে। ‘সিকান্দার’-এর স্ট্রিমিং রাইটসের জন্য নেটফ্লিক্স ৮৫ কোটি দিয়েছে। তবে ভাইজানের ছবিটি বক্স অফিস থেকে যদি ৩৫০ কোটি আয় করে, তাহলে নেটফ্লিক্স ওটিটি রাইটসের দর বাড়িয়ে ১০০ কোটি করবে।

এআর মুরুগাদস পরিচালিত এই ছবির স্যাটেলাইট রাইটস জি নিয়েছে। জি-কে ৫০ কোটির বিনিময়ে স্যাটেলাইট রাইটস বিক্রি করা হয়েছে। জি মিউজিক ৩০ কোটির বিনিময়ে মিউজিক্যাল রাইটস নিয়েছে।

এভাবেই সালমানের ছবি মুক্তির আগেই ১৬৫ কোটি আয় করে ফেলেছে। এই ছবির উৎপাদন খরচ ১৮০ কোটি। তাহলে দেখা যাচ্ছে, ‘সিকান্দার’ ৮০ শতাংশের বেশি আয় করে ফেলেছে। আর এই ছবির সার্বিক বাজেট ৪০০ কোটি। ‘সিকান্দার’ তাহলে মোট বাজেটের ৪০ শতাংশের বেশি অংশ উশুল করে ফেলেছে।

এবার আসা যাক পারিশ্রমিকের প্রসঙ্গে। সালমানকে ‘সিকান্দার’ ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে। এই ছবির জন্য তিনি ১২০ কোটি নিয়েছেন বলে শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো ধোঁয়াশা আছে। কারণ, বড় তারকারা সাধারণত ছবির মুনাফা থেকে এক বড়সড় অংশ নেন। ‘সিকান্দার’ ছবির মূল নায়িকা রাশমিকা মান্দানার পারিশ্রমিকের অঙ্ক ৫ কোটি রুপি। এই ছবির আর এক নায়িকা কাজল আগারওয়াল ৩ কোটি নিয়েছেন। ‘সিকান্দার’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা শারমান যোশীকে। তিনি এই ছবিতে অভিনয়ের জন্য নিয়েছেন ৭৫ লাখ।

এ আর মুরুগাদস পরিচালিত এই ছবির অপর অভিনেতা প্রতীক বব্বরের পারিশ্রমিকের অঙ্ক হলো ৬০ লাখ। আর ‘সিকান্দার’ ছবির জন্য অভিনেতা সত্যরাজ দর হেঁকেছেন ৫০ লাখ। ২৮ মার্চ বড় পর্দায় মুক্তি পাবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান