• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

মাগুরা

সেই শিশুর চিকিৎসাসহ সব দায়িত্ব নিলেন তারেক রহমান


প্রকাশ:  ৮ মার্চ ২০২৫, ০৩:০২ পি.এম.
শেয়ার করুন 0
সেই শিশুর চিকিৎসাসহ সব দায়িত্ব নিলেন তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক

মাগুরায় ধর্ষণ হত্যাচেষ্টার শিকার শিশুটির মায়ের সঙ্গে ফোনে কথা বলে তার চিকিৎসাসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার ( মার্চ) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটির মা।

তিনি বলেন, তারেক রহমানের সঙ্গে ফোনে তার কথা হয়েছে। তিনি আমাদের সব দায়দায়িত্ব নিয়েছেন। আমাদের পাশে থেকে সবধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং সহযোগিতা করছেন। তারেক রহমান দেশবাসীর কাছে আমি দোয়া চাচ্ছি।

শিশুটির মা বলেন, আমার মেয়েটা এখন লাইফ সাপোর্টে আছে। তার অবস্থা ভালো না। এতটুকু বাচ্চাকে কীভাবে যে অত্যাচার করেছে হয়তো আপনারা শুনেছেন কিন্তু দেখতে তো পারেননি। তার শরীরে ব্লেড দিয়েও কতগুলো আঘাত করেছে।

মেয়েকে নির্যাতনের বিষয়ে তিনি বলেন, বড় মেয়ের স্বামী, শ্বশুর ভাসুর তিনজন মিলেই আমার ছোট মেয়ের ওপর নির্যাতন করেছে। মেয়ের জামাই আগেও বিয়ে করেছিল। আমরা বিষয়টি জানতাম না। মেয়ের শ্বশুরের বিরুদ্ধে আগেও আরও দুটি মেয়েলি কেস রয়েছে। সেখান থেকে খালাস নাকি পেয়েছে। এই কেস থেকে যেন কোনোভাবে খালাস না পায়। এর সর্বোচ্চ শাস্তি যেন হয়। আমার কথা তাদের একেবারে ফাঁসি দিয়ে দিক। যাতে আর কোনো মা-বোনের দিকে এমন চোখ তুলতে না পারে।

এদিকে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার চিকিৎসার জন্য সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। দুপুরে গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি জানান, মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা খুবই সঙ্কটাপন্ন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রেখে তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা।

ঢামেক হাসপাতালের পরিচালক জানান, শিশুটির গলার আঘাতটি বেশি গুরুতর। এছাড়া যৌনাঙ্গে ক্ষত রয়েছে।

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল শিশুটি। সেখানেই বৃহস্পতিবার ( মার্চ) রাতে তার বোনের  বাড়িতে পাশবিক নির্যাতনের শিকার হয় শিশুটি। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে নেয়া হয় ফরিদপুর মেডিকেলে। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেলে। নেয়া হয় পেডিয়াট্রিক আইসিইউতে।

ঘটনায় বোনের অভিযুক্ত শ্বশুর হিটু শেখের পর গ্রেফতার করা হয়েছে দুলাভাই সজীব শেখকেও। শিশুটির গলায় দাগ ধর্ষণের আলামত পাওয়া গেছে জানিয়ে পুলিশ বলছে, বাকিদের ধরতেও কঠোর অবস্থানে আছেন তারা।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক