• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

কী সুখবর দিলেন মেহজাবীন চৌধুরী


প্রকাশ:  ৯ মার্চ ২০২৫, ০৩:০৭ পি.এম.
শেয়ার করুন 0
কী সুখবর দিলেন মেহজাবীন চৌধুরী

বিনোদন প্রতিবেদক
১৩ বছরের প্রেম, অতঃপর বিয়ে; গত ২৪ ফেব্রুয়ারি নির্মাতা আদনান আল রাজীবকে বিয়ে করেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বর্তমানে পরিবার নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই নবদম্পতি। এর মধ্যেই সুখবর দিলেন অভিনেত্রী। বললেন, ভারতের ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে তার ‘সাবা’ সিনেমাটি।

ছোটপর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ‘সাবা’ দিয়েই নাম লিখান সিনেমায়। নির্মাতা মাকসুদ হোসেনের এই সিনেমা দেশে মুক্তির আগেই আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসব দাপিয়েছে। প্রথমে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এরপর বুসান উৎসব। ইন্দোনেশিয়া, সৌদি আরবের রেড সি উৎসব- এমন কোনো জায়গা বাকি নেই যেখানে ‘সাবা’র সাফল্য উঠে আসেনি।

এখানেই থেমে যায়নি ‘সাবা’র সাফল্য। সম্প্রতি ভারতের ব্যাঙ্গালুরুতে এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়। আর সেখানেই মেহজাবীনের ‘সাবা’র জয়জয়কার! অর্থাৎ, সেই উৎসবে এশিয়ান সিনেমা কম্পিটিশনে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশি এই ছবিটি।

সামাজিক মাধ্যমে এই সুসংবাদটি ভাগ করে নেন মেহজাবীন নিজেই। এর আগে, ব্যাঙ্গালুরু ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল পেজে প্রকাশ করা হয় এসব তথ্য। আর সেটি শেয়ার করেই আনন্দ প্রকাশ করেন মেহজাবীন চৌধুরী।

অভিনেত্রী লিখেছেন, ‘আজকের সকালটা কত সুন্দর! ব্যাঙ্গালুরু ফিল্ম ফেস্টিভ্যালের এশিয়ান সিনেমা কম্পিটিশনে তৃতীয় স্থান অর্জন করেছে ফিচার ফিল্ম “সাবা”। টিমের সকলকে অভিনন্দন।’

‘সাবা’তে মেহজাবীনের পাশাপাশি আরও অভিনয় রোকেয়া প্রাচী ও মোস্তফা মনওয়ার। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ত্রিলোরা খান ও মাকসুদ হোসেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান