• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

নির্মাতা স্বামীকে পুলিশে দিলেন অভিনেত্রী মানসী


প্রকাশ:  ১০ মার্চ ২০২৫, ০৩:২২ পি.এম.
শেয়ার করুন 0
নির্মাতা স্বামীকে পুলিশে দিলেন অভিনেত্রী মানসী

বিনোদন প্রতিবেদক
‘বেক্কল বউ’ নাটকের মধ্যদিয়ে আলোচনায় আসেন অভিনেত্রী মানসী প্রকৃতি। আর এই নাটকের নির্মাতা আদিবাসী মিজান। ভালোবাসে এই নির্মাতাকে বিয়ে করেন মানসী। কিন্তু সেই সংসার জীবন যে ভালো যাচ্ছে না, তা অনেকটাই স্পষ্ট।

স্বামী আদিবাসী মিজানের প্রতি বিরক্ত হয়ে গতকাল রোববার তাকে পুলিশে দিলেন স্ত্রী মানসী প্রকৃতি। আর ওই সময় অভিনেত্রী ছিলেন ফেসবুক লাইভে। এসময় অভিনেত্রী বলতে থাকেন, ‘একজন মানুষ যদি মদখোর, জুয়াখোর, … এই মানুষের আর কী থাকে। মদ খাইয়া সে আমার নামে উল্টাপাল্টা ফেসবুকে লিখে যাচ্ছেন। যে আমাকে নিয়ে যেসব কথা বলে যাচ্ছে, তাকে তার প্রমাণ দিতে বলেন; প্রয়োজনে লাইভে আসতে বলেন। আমি আর মেনে নিতে পারছি না।’

লাইভে আদিবাসী মিজানকে নেশাগ্রস্থ অবস্থায় চিৎকার করতে দেখা গেছে। মানসীও এসময় অভিযোগ করে বলেন, ‘আদিবাসী মিজান বলছে নিলয় ভাইয়ের (নিলয় আলমগীর) সঙ্গে কাজ করতে পারিনি বলে আমি তাকে মেরেছি। আমি তাকে কেন মারব। রোজার সময় সে রোজা না রেখে মাদ খেয়ে যাচ্ছে। আর বাজে সব কথা বলে যাচ্ছে।’

অভিনেত্রী আরও বলেন, ‘আমি আজকে বাধ্য হয়েছি লাইভে আসতে; ওকে পুলিশে দিতে। একটা মানুষ প্রতি রাত বাহিরে কাটায়, নেশা করে, জুয়া খেলে। তাকে হাজারবার বলেও কোনো লাভ হয়নি। আমি এই কথাগুলো ওর পরিবারকে বলেছি। ওর মাকে, বোনকে বলেছি। তাদের কাছেও সাহায্য চেয়েছি, ওকে বোঝানোর জন্য। কিন্তু কিছুই হয়নি। বরং ও আমার নামে আজেবাজে কথা বলে যাচ্ছে। আর মেনে নেওয়া যায় না।’

উল্লেখ্য, নাটকের পাশাপাশি সিনেমাতেও কাজ করছেন মানসী প্রকৃতি। তবে এই মুহূর্তে অভিনেতীর ব্যস্ততা নাটক নিয়েই। সম্প্রতি কাজ করেছেন বেশ ক’টি নাটকে। এর মধ্যে ‘দুই বউ বয়রা’, ‘বেক্কল না সোজা’ অন্যতম। এ ছাড়া ‘বউ বেক্কল’ নাটকের সিক্যুয়েল আসবে সামনে। একক নাটক ছাড়াও পরিচালক ফরিদুল হাসানের ‘হাউজ হাসবেন্ড’, গোলাম সোহরাব দোদুলের ‘মিলন হবে কত দিনে’, আদিবাসী মিজানের ‘বেক্কলের মেলা’ ধারাবাহিক নাটকে কাজ করছেন মানসী প্রকৃতি।

মানসী প্রকৃতি অভিনীত ‘শেষ কথা’, ‘যন্ত্রণা’, ‘জল শ্যাওলা’ সিনেমাগুলো মুক্তি পেয়েছে। আর মুক্তির অপেক্ষায় রয়েছে ‘দুই ঘণ্টা ১০ মিনিট’ ও ‘রং রোড’ নামে দুটি সিনেমার।

ভিওডি বাংলা/ এমএইচপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান