• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয় কিনা সন্দিহান ভিপি নুর


প্রকাশ:  ১০ মার্চ ২০২৫, ০৩:৩৭ পি.এম.
শেয়ার করুন 0
ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয় কিনা সন্দিহান ভিপি নুর

ভিওডি বাংলা রিপোর্ট

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। করণ হিসেবে তিনি আইনশৃঙ্খখলা পরিস্থিতির উন্নতি না হওয়া ও রাজনৈতিক ঐক্যমত্যের অভাবকে দায়ী করেছেন।

রোববার (৯ মার্চ) মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি হোটেলে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালয়েশিয়া শাখা আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ও আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা এবং ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নুর এসব কথা বলেন।

ভিপি নুর বলেন, পরবর্তী নির্বাচনে যদি সংসদীয় আসন ৪০০ করা হয়, সেখানে প্রবাসীদের ১০ শতাংশ আসন থাকা উচিত। দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেয়া উচিত বলে মনে করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে নুরুল হক নুর বলেন, গত ছয় মাসে দৃশ্যমান কোনো ভালো কাজ করে দেখাতে পারেনি বর্তমান সরকার। মালয়েশিয়ার শ্রমবাজার, বিমান টিকিট, পাসপোর্ট নবায়ন থেকে শুরু করে বিভিন্নস্থানে বিগত সরকারের আমলে গড়ে ওঠা যে সিন্ডিকেট রয়েছে তা ভেঙে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে পারতো। কিন্তু সরকার তা করেনি।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষা ও ধারাবাহিক ধর্ষণের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এ সরকার অতি দুর্বল সরকার। বিদেশি কূটনীতিকদের প্রেসক্রিপশনে গঠিত এ সরকার কীসের ভিত্তিতে গড়ে তোলা হয়েছে তা বোধগম্য নয় বলেও মন্তব্য করেন ডাকসুর সাবেক এই নেতা।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি চিকিৎসক নিহত
গুলিতে নিহত মো. ইয়াছিন। ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত
বিদেশি কর্মী কোটা অনুমোদনে বড় পরিবর্তন আনলো মালয়েশিয়া
বিদেশি কর্মী কোটা অনুমোদনে বড় পরিবর্তন আনলো মালয়েশিয়া