• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

পদত্যাগপত্র জমা দিয়েছেন সিনিয়র জেলা জজ বিকাশ কুমার সাহা


প্রকাশ:  ১১ মার্চ ২০২৫, ১২:৫১ পি.এম.
শেয়ার করুন 0
পদত্যাগপত্র জমা দিয়েছেন সিনিয়র জেলা জজ বিকাশ কুমার সাহা

আদালত প্রতিবেদক
আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্মসচিব (প্রশাসন) সিনিয়র জেলা জজ বিকাশ কুমার সাহা পদত্যাগপত্র জমা দিয়েছেন। সোমবার (১০ মার্চ) তিনি আইন মন্ত্রণালয়ের সচিব বরাবর এই পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি আগামী ১০ এপ্রিল থেকে স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন জানিয়েছেন। মন্ত্রণালয়ের প্রভাবশালী এই কর্মকর্তাকে গত ৫ আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর তার দায়িত্ব থেকে সরিয়ে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘আমি নিম্নস্বাক্ষরকারী ১৯৯৪ সালের ২৫ এপ্রিল তারিখে সহকারী জজ পদে যোগদান করে নিয়মিত পদোন্নতিপ্রাপ্ত হয়ে বর্তমানে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা (সিনিয়র জেলা জজ) হিসেবে কর্মরত আছি। বর্তমানে আমার চাকরিকাল ২৫ বছরের ঊর্ধ্বে। আমি ব্যক্তিগত কারণে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৪ অনুযায়ী আগামী ১০ এপ্রিল ২০২৫ থেকে সরকারি চাকরি হতে ঐচ্ছিক অবসর গ্রহণ করতে ইচ্ছুক।’

এর আগে গত ২ মার্চ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে একটি শোকজ নোটিশ দেয় মন্ত্রণালয়।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনা
ট্রাকচালক হত্যা শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট
টেকনাফের সাবেক কাউন্সিলর একরামুল হক। ছবি: সংগৃহীত
একরামুল হত্যা শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন
ছবি: সংগৃহীত
মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৩ জন রিমান্ডে