• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

সাংবাদিকদের প্রতি অনুরোধ করলেন সালাউদ্দিন


প্রকাশ:  ১০ নভেম্বর ২০২৪, ০৩:১৮ পি.এম.
শেয়ার করুন 0
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

জাকের আলী অনিকের জাতীয় দলে সুযোগ না পাওয়া নিয়ে একবার মন্তব্য করেছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। প্রতিভাবান হওয়ার পরও কালো বলেই ডাক পান না তিনি—এমন মন্তব্য করে বেশ আলোচিত হয়েছিলেন দেশের অন্যতম সেরা এই কোচ। এবার অবশ্য তিনিও জাতীয় দলের অংশ। সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছেন তিনি। এ সময় জাকেরও জাতীয় দলে অভিষেক হলো ওয়ানডে সংস্করণে।

দারুণ শুরু পাওয়া এই ব্যাটার নিয়ে সালাউদ্দিনকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘দেখুন আপনাদের একটা অনুরোধ করব। আপনারা কাউকে খুব তাড়াতাড়ি হিরো বানাইয়েন না, কাউকে খুব তাড়াতাড়ি ভিলেনও বানাইয়েন না।’ রোববার (১০ নভেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জাকেরদের জাতীয় দলে আসার লম্বা প্রসেসের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘যখন একটা ছেলে আসে অনেক প্রক্রিয়ার মাঝে আসে, অনেক পারফর্ম করে দলে আসে। সংগ্রাম করে আসে। আন্তর্জাতিক ম্যাচে এসে অনেকের হয়ত কিছু ম্যাচ লেগে যায় সফল হতে। কেউ হয়ত এসেই সফল হয়ে যায়। তখন কিন্তু আপনারা হিরো বানিয়ে দেন, আবার দুই ম্যাচে রান না করলে ভিলেন বানিয়ে দেন।’

ক্রিকেটারদের হিরো বা ভিলেন হওয়াতে সাংবাদিকদের ভূমিকা থাকে জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের এখানে ভূমিকা আছে। কাউকে খুব তাড়াতাড়ি হিরো বা ভিলেন বানিয়েন না। ছেলেদের একটু সময় দেন। বিশেষ করে নতুন যারা আসে। আমার মনে হয় তখন তাদের জন্য সুবিধা হবে। চাপ অনেকে নিতে পারে না। সবার তো মানসিকতা এক না।’


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আফগানিস্তানের ওয়ানডে অধিনায়কত্ব ছাড়লেন হাশমতউল্লাহ শহীদী
কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স। ছবি: সংগৃহীত
কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই, শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব
ছবি: সংগৃহীত
সিরিজ বাঁচানোর ম্যাচের আগে ধাক্কা খেল বাংলাদেশ