• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

আব্দুল হান্নান মাসউদ

‘অতি উদার হইতে যাইয়েন না'


প্রকাশ:  ১৪ মার্চ ২০২৫, ১২:২৩ পি.এম.
শেয়ার করুন 0
‘অতি উদার হইতে যাইয়েন না'

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, শুধু একটা কথা-ই বলবো। অতি উদার হইতে যাইয়েন না, এত সুশীলতা ভালো না।নিজের ফেসবুক আইডিতে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

মাসউদ লেখেন, এটা হাসিনার তৈরি করে দেওয়া মিডিয়া এস্টাবলিশমেন্ট। এই ফ্যাসিবাদী এস্টাবলিশমেন্ট যেহেতু ভাঙতে পারছেন না। দয়া করে, সুশীলতা দেখাতে গিয়ে এর ভীত আরও শক্ত করে দিয়েন না।

আব্দুল হান্নান লেখেন, নিজেরা তো ভুগবেনই, পুরো জাতিকেও ভোগাবেন। আসলেই যদি আগামী প্রজন্মের জন্য, নিজেদের জন্য এই ভেঙে পড়া রাষ্ট্রব্যবস্থা পূনর্গঠনের উদ্দেশ্যে রাজনীতি করতে চান, অবশ্যই অবশ্যই হাসিনার তৈরি মিডিয়া স্টাবলিশমেন্ট, প্রশাসনিক (সামরিক-বেসামরিক) এস্টাবলিশমেন্ট, এমনকি পলিটিক্যাল এস্টাবলিশমেন্টও ভেঙে নতুনভাবে গড়তে হবে।

তিনি আরও লেখেন, না হয়, যে লাউ-সেই কদুই থেকে যাবে। পরবর্তী প্রজন্ম দুনিয়ায় আসার আগ থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে আরেকটি রক্তক্ষয়ী লড়াইয়ের।

তবুও মুক্তি মিলবে না, যেমনটা চব্বিশেও মিললো না।

পোস্টটি তিনি এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহকে ট্যাগ করেছেন।

এর আগে একটি বেসরকারি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে গালি দেওয়ার ঘটনায় সংবাদ উপস্থাপিকাসহ তিনজনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। পরে সেই সংবাদ উপস্থাপিকার চাকরি ফিরিয়ে দেওয়ার অহ্বান জানিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ নিজেই।

ফেসবুক পোস্টে হাসনাত লেখেন, এখন টিভির সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দিতে হবে। আমরা এই দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম। আপনার এই গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম। শুধু মত প্রকাশ নয়, দ্বিমত প্রকাশও অব্যাহত থাকুক।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক