• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

হামজাকে বরণ করতে প্রস্তুত বাফুফে


প্রকাশ:  ১৫ মার্চ ২০২৫, ০৮:০৪ পি.এম.
শেয়ার করুন 0
হামজাকে বরণ করতে প্রস্তুত বাফুফে

স্পোর্টস প্রতিবেদক

অপেক্ষা আর মাত্র কয়টাদিনের। জাতীয় দলের সাথে যোগ দিতে বাংলাদেশে আসছেন হামজা চৌধুরী। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে তার। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা এই মিডফিল্ডারকে বরণ করতে সব ধরণের প্রস্তুতিই নিয়ে রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

হামজা দেশে আসার পর খুব বেশি সময় পাবেন না, তাই থাকছে না কোনো সংবর্ধনার আয়োজনও। আগামী ১৭ মার্চ সিলেট পৌঁছাবেন হামজা। সেখান থেকে ভারতের বিমান ধরা পর্যন্ত মধ্যবর্তী সময়ে তার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা রাখছে বাফুফে। হামজার যাতায়াতের জন্য একটি গাড়ি ও সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন অফিসিয়ালকে দায়িত্ব দিয়েছে বাফুফ। এই তথ্য জানিয়েছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম।

একাধিক সংবাদ মাধ্যমকে ফাহাদ বলেন, ‘তিনি (হামজা) ১৭ তারিখে সিলেট বিমানবন্দরে নামবেন। সেই সময় তাঁকে বরণ করে নেবেন বাফুফের তিন-চারজন নির্বাহী সদস্য। এর পর তিনি চলে যাবেন হবিগঞ্জ। সেখানে যাওয়ার ট্রান্সপোর্ট বাফুফে ব্যবস্থা করেছে। তাঁর জন্য বিশেষ একটি গাড়ি ও নিরাপত্তার জন্য একজন অফিস বয় থাকবে সারাক্ষণ। প্রশাসনকেও জানানো হয়েছে।’

হামজার আগেও প্রবাসী অনেক ফুটবলার বাংলাদেশের হয়ে খেলেছেন। বর্তমান স্কোয়াডের জামাল ভূঁইয়া, তারিক কাজীরা এর মধ্যে অন্যতম। কিন্তু হামজার আগে কোনো বাংলাদেশি ফুটবলার প্রিমিয়ার লিগে খেলেননি, তাই তাকে ঘিরে উন্মাদনাও তুঙ্গে। বাফুফেও চাইছে সেই উন্মাদনাকাজে লাগাতে।

তবে সময় স্বল্পতার কারণে আপাতত হামজাকে জমকালো সংবর্ধনা দিতে পারছে না জানিয়ে ফাহাদ আরও বলেন, ‘সংবর্ধনা দেওয়ার সুযোগ নেই। সরাসরি এসে ক্যাম্পে যোগ দেবেন। যদি ১৭ তারিখ সরাসরি কিংবা ১৮ তারিখেও ঢাকায় আসতেন, তাহলে সংবর্ধনা বা অন্য কিছু দেওয়া যেত।’

ভিওডি বাংলা/ এমএইচ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল