• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

মির্জা ফখরুলের উদ্বেগ

বিএনপি নেতা পান্নু ৩৯ দিন ধরে নিখোঁজ


প্রকাশ:  ১৬ মার্চ ২০২৫, ১২:৪৯ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপি নেতা পান্নু ৩৯ দিন ধরে নিখোঁজ

জ্যেষ্ঠ প্রতিবেদক 

ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নু গত ৩৯ দিন ধরে নিখোঁজ। এখনও তার সন্ধান না পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৫ মার্চ) দিবাগত রাতে বিএনপির সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নুর হদিস নেই ৩৯ দিন ধরে। গত ৮ জানুয়ারি বাসা থেকে রাজশাহীর উদ্দেশে বের হলেও এখনো সন্ধান মেলেনি তার। মোবাইলটি বন্ধ রয়েছে। এ ব্যাপারে তার ছেলে সিহাব তমাল নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। এরপর থেকে প্রশাসনের পক্ষ থেকে তাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলা হলেও এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ফলে নানা শঙ্কায় এক মাসের উপরে অতিবাহিত হলেও এখনো তার সন্ধান মেলেনি।’

বিবৃতিতে বলা হয়, ‘বিষয়টি নিয়ে তার পরিবারের সদস্যসহ দলের নেতাকর্মীদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। আমি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। সরকারসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ অবিলম্বে তাকে খুঁজে বের করে পরিবারের কাছে হস্তান্তর করুন।’

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক