• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

নজরুল ইসলাম খান

‘নির্বাচন বিলম্বিত করার টালবাহানা জনগণ মেনে নেবে না’


প্রকাশ:  ১৬ মার্চ ২০২৫, ০৮:১৪ পি.এম.
শেয়ার করুন 0
‘নির্বাচন বিলম্বিত করার টালবাহানা জনগণ মেনে নেবে না’

জ্যেষ্ঠ প্রতিবেদক

ভাসানী অনুসারী পরিষদ কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচন বিলম্বিত করার টালবাহানা জনগণ মেনে নেবে না। বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৬ মাস অতিক্রান্ত হলেও এ সরকার জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করছেন না। সংস্কারের নামে দীর্ঘ সময় ক্ষেপন কোন অবস্থায় কাম্য নয়।

সভাপতির বক্তব্যে আগত অতিথিদেরকে ধন্যবাদ জানিয়ে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযাদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। প্রকাশ্যে দিবালকে চাঁদাবাজি, ছিনতাই, খুন এখন নিত্যনৈমত্যিক ঘটনা। অন্যদিকে দ্রব্যমূল্যের উর্ধগতি জনজীবনকে দুর্বিসহ করে তুলেছে। নির্বাচিত সরকার ছাড়া এ ধরণের পরিস্থিতি থেকে উত্তোরণ কোন ক্রমেই সম্ভব নয়। তিনি অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান।

রোববার ১৬ মার্চ ৫টায় রাজধানীর শান্তিনগরস্থ হোয়াইট হাউজ হোটেলে বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন যথাক্রমে জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান, সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী  জোনায়েদ সাকী, জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল এবং অন্যান্য দলের নেতৃবৃন্দ। এছাড়াও ভাসানী অনুসারী পরিষদ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক