• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন

‘ছোট বড় নয়, ঐতিহাসিক প্রয়োজনেই সংস্কার’


প্রকাশ:  ১৭ মার্চ ২০২৫, ০৪:০১ পি.এম.
শেয়ার করুন 0
‘ছোট বড় নয়, ঐতিহাসিক প্রয়োজনেই সংস্কার’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, রাষ্ট্রীয় রাজনীতির সংস্কারের উপর নির্ভর করছে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা। এটা ইচ্ছা- অনিচ্ছা বা ছোট বড় বিষয় নয়। ঐতিহাসিক প্রয়োজনেই সংস্কার সম্পন্ন করতে হবে। বিদ্যমান নৈরাজ্যকর রাজনৈতিক-অর্থনৈক সাংস্কৃতিক অবস্থাকে অতিক্রম করার লক্ষ্যেই প্রয়োজনীয় সংস্কারের সুসংবদ্ধ ও পরিণত পদক্ষেপ হবে ইতিহাসের ভবিষ্যৎ।

তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে অন্যায়, অবিচার ও নিরাপত্তার নৈরাশ্যমূলক সমাজব্যবস্থার উত্তরণ ঘটাতে হবে। নারী ও শিশুর প্রতি সহিংসতা মনুষ্যত্বের মহিমাকে ভুলুন্ঠিত করে। এই মনুষ্যত্ব বিরোধী রাজনৈতিক ব্যবস্থাকে ছুঁড়ে ফেলতে হবে। একটি মানবিক সমাজ এবং সুশাসন, প্রতিটি ব্যক্তিকে স্বমহিমায় ও পূর্ণ আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত করতে পারে। এই ধরনের উপযোগী রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণের লক্ষ্যেই জেএসডি অংশীদারিত্বের গণতন্ত্রের রাজনৈতিক বন্দোবস্ত হাজির করেছে। 
 
সোমবার ১৭ মার্চ দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জেএসডি আয়োজিত নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও সন্ত্রাসের প্রতিবাদে, সুশাসন প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ সমাবেশে দলের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

বিক্ষোভ সমাবেশে সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, জীবনবিমুখ বা জীবন থেকে বিচ্ছিন্ন কোনো মতাদর্শ কিংবা ভাবধারা আমাদের সমাজ গ্রহণ করবে না। সমাজ-বিচ্ছিন্ন হয়ে ইতিহাসের গতিপথের পরিবর্তন করা যায় না। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে নারীকে ঘরে আবদ্ধ রাখার মতে কোনো প্রতিক্রিয়াশীল রাজনৈতিক মতবাদকে চাপিয়ে দেওয়া সম্ভব হবে না।

দলের ঢাকা মহানগর পূর্বের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, অ্যাডভোকেট কে. এম. জাবির, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারেফ হোসেন, মোঃ মোস্তফা কামাল, মোশারেফ হোসেন মন্টু, কামাল উদ্দিন মজুমদার সাজু, এম এ আউয়াল, কামরুল আহসান অপু, এস. এম. মনিরুজ্জামান মনির প্রমুখ।  সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর প্রেসক্লাব,পল্টন, বিজয় নগর প্রদক্ষিণ করে। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক