• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

বিশ্বব‍্যাপী বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া

   ১৭ মার্চ ২০২৫, ০৫:১৯ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

ভারতীয় মিডিয়া বিশ্বব্যাপী বাংলাদেশ সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে বদনাম করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

সোমবার (১৭ মার্চ) রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে এক কর্মশালা ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, তাদের (ভারতীয় মিডিয়া) ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর পক্ষে আমরা না। অনেক আগে থেকেই বিষয়টি জানা, কিন্তু ব‍্যবসায়ীরা তেমন কিছুই করেনি। 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ২০২৬ সালের মধ‍্যেই আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করব। এখান থেকে পেছানোর সুযোগ নেই।

এ সময় দেশের তুলা খাতের উন্নয়নে নীতি সহায়তা দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, দুই মাসের মধ‍্যে তুলা খাতের উন্নয়নে সরকার ভালো কিছু সিদ্ধান্ত নেবে। তুলাকে কৃষিপণ‍্য হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং তুলা চাষে কৃষক যাতে স্বল্প সুদে ঋণ পায় সে ব‍্যবস্থাও করা হবে।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ওমান প্রবাসীরা পাসপোর্ট নিয়ে সমস্যায় আছেন। এসব প্রবাসীদের কষ্ট লাঘবে উদ্যোগ নেওয়া হয়েছে। পাসপোর্ট নিয়ে সৃষ্ট জটিলতা অর্ধেকে নেমে আসবে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরও ১২ ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল
ভুয়া তথ্য আরও ১২ ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল
নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি
নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি
১৬ দেশের ৫৭ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১৬ দেশের ৫৭ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে