• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

আছিয়াকে হারানোর শোকে অসুস্থ তার বাবা, পাশে তারেক রহমান


প্রকাশ:  ১৮ মার্চ ২০২৫, ০৫:২৮ পি.এম.
শেয়ার করুন 0
আছিয়াকে হারানোর শোকে অসুস্থ তার বাবা, পাশে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
আছিয়ার বাবা ফেরদৌস কৃষি কাজের পাশাপাশি ভ্যান চালান। নিজের আদরের ছোট মেয়ে আছিয়ার মৃত্যু মেনে নিতে পারেননি তিনি। মেয়েকে হারানোর শোকে মুহ্যমান হয়ে অসুস্থ হয়ে পড়েছেন ফেরদৌস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানতাৎক্ষণিক দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামকে তার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

মঙ্গলবার ১৮ মার্চ আছিয়ার বাবাকে ঢাকায় আনার ব্যবস্থা করা হয়। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম নিজ তত্ত্বাবধানে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে আছিয়ার বাবাকে ভর্তি ও চিকিৎসার ব্যবস্থা করেন।

আছিয়া গত ৫ মার্চ নিজ বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়। পরের দিন ৬ মার্চ তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরবর্তীতে ৮ মার্চ তার অবস্থার উন্নতি না হলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৩ মার্চ দুপুরে মারা যায় আছিয়া।

আছিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তার চিকিৎসার খোঁজ-খবর নেন তারেক রহমান। তিনি আছিয়ার বোনের সঙ্গে মোবাইল ফোনে কথাও বলেন। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক