• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ষড়যন্ত্রকারীদের সম্পর্কে সজাগ থাকার আহ্বান মির্জা আব্বাসের


প্রকাশ:  ২৩ মার্চ ২০২৫, ০৮:১৫ পি.এম.
শেয়ার করুন 0
ষড়যন্ত্রকারীদের সম্পর্কে সজাগ থাকার আহ্বান মির্জা আব্বাসের

নিজস্ব প্রতিবেদক 
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘সত্য প্রকাশ করাই সাংবাদিকদের কাজ তাই ভয়ভীতি উপেক্ষা করে সত্য এবং ন্যায়ের পক্ষে উচ্চ কন্ঠে কথা বলাই প্রকৃত সাংবাদিকতা। দেশের  মধ্যে থেকে কারা ষড়যন্ত্র করে এবং দেশের বাইরে থেকেও কারা ষড়যন্ত্রে লিপ্ত, দেশকে কারা পেছনে নিয়ে যেতে চায় সেই সব কুশীলবদের নাম গণমাধ্যমে তুলে ধরুন, জাতিকে জানান। 

রোববার ২৩ মার্চ বিকালে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন মিলনায়তনে প্রয়াত ফটো সাংবাদিকদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

মির্জা আব্বাস আরো বলেন, দেশে কিংবা বিদেশে যারা নির্বোধ আছে তারা আমরা কথা বুঝবে না। আমি বলেছি এই সরকার যে সংস্কার লিখে দিবে আমরা সেগুলো কারেকশান করবো, রাজনৈতিক দলগুলো মিলে ঐক্যমতে আসবো তারপরেই আমরা সেটাকে মানবো। এটাকে বিকৃত করে ওরা লিখেছে আমি নাকি কিছুই মানি না। 

আমি রাজনীতি করি বলে সত্য কথা স্বাধীনভাবে বলতে পারবো না এটা হতে পারে না। আপনারা যারা আজ স্বাধীনভাবে কথা বলেন তা আমরা অর্জন করে দিয়েছি। জেলে থেকে পঁচে পঁচে নিজের পরিবারকে ধ্বংস করে দিয়ে সেই অধিকারটা অর্জন করে দিয়েছি। দীর্ঘ সময় আমরা লড়াই সংগ্রাম করেছি, কারাগারে কাটিয়েছি একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছি। আজ এই সময়ে এসে যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে নানা বাহানা করছে তাদের উদ্যেশ্য ভালো নয় দেশবাসীকে তাদের প্রতি সজাগ থাকতে হবে।   

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য মোঃ দেলোয়ার হোসাইন ও আমরা বিএনপি পরিবার এর আহবায়ক আতিকুর রহমান রুমন, এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য এ বি এম রফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি জনাব একেএম মহসিন এবং সঞ্চালনা করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার। 

ভিওডি বাংলা/


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক