• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

তামিমের অসুস্থতার খবরে ‘ব্যথিত’ ক্রীড়াঙ্গন


প্রকাশ:  ২৪ মার্চ ২০২৫, ০৭:১৩ পি.এম.
শেয়ার করুন 0
তামিমের অসুস্থতার খবরে ‘ব্যথিত’ ক্রীড়াঙ্গন

স্পোর্টস ডেস্ক
হৃদরোগে আক্রান্ত হয়ে এখন সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। সোমবার (২৪ মার্চ) সকালে বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের হয়ে মাঠে নামার আগে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হলে হার্টে ব্লক ধরা পড়ে। সেখানকার চিকিৎসকরা তার হার্টে রিং পরানোর তামিমের অবস্থা কিছুটা স্থিতিশীল।

তামিমের অসুস্থতার খবর পেয়ে তার সুস্থতা কামনা করে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন তার সতীর্থরা। বাদ যাননি তারকা ফুটবলার হামজা চৌধুরীও।

একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রকাশিত ভিডিও বার্তায় হামজা চৌধুরী বলেন, ‘এই সংবাদ আমাকে খুব ব্যথিত করেছে। তামিম ও তার পরিবারের জন্য শুভকামনা। ইনশাল্লাহ, সে খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে।’

এদিকে তামিমের জন্য দোয়া চেয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তার জাতীয় দলের সতীর্থ পেসার তাসকিন আহমেদ, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও।

তাসকিন লিখেছেন, ‘তামিম ইকবাল ভাই, সাভারের বিকেএসপিতে একটি ম্যাচ চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার অবস্থার আরও অবনতি হয়েছে। তিনি এখন লাইফ সাপোর্টে। এই কঠিন সময়ে সবাই দোয়ায় রাখবেন। আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন।’

মিরাজ লিখেছেন, ‘তামিম ভাইয়ের, আপনার দ্রুত সুস্থ হয়ে ফেরার প্রত্যাশা করি। দ্রুত সুস্থ হওয়ার জন্য আমাদের ভাবনা ও দোয়া আপনার সাথে আছে।’

লিটন দাস লিখেছেন, ‘তামিম ভাই দ্রুত সুস্থ হয়ে উঠুন। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। আমাদের প্রার্থনা আপনার সঙ্গে আছে।’

মাশরাফি লিখেছেন, ‘মহান আল্লাহ তোর সহায় হোন, তামিম। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় সবার মাঝে-ইনশাল্লাহ।’

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল