• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

স্বাধীনতা দিবসে গুগল ডুডলে বাংলাদেশের পতাকা


প্রকাশ:  ২৬ মার্চ ২০২৫, ১০:১৯ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল তাদের বিশেষ ডুডলে বাংলাদেশের লাল-সবুজ পতাকা যুক্ত করেছে। স্বাধীনতার প্রতি সম্মান জানিয়ে হোমপেজে এই বিশেষ আয়োজন করেছে গুগল।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে এটি দেখা যাচ্ছে।

গুগলের হোমপেজে দেখা গেছে, এতে প্রবেশ করলেই শোভা পাচ্ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা সম্বলিত একটি বিশেষ ডুডল। নীল-সাদা আকাশে লাল-সবুজের পতাকা ঢেউ খেলে উড়তে দেখা গেছে। যার নিচেই ইংরেজিতে গুগল লেখা রয়েছে। এতে ক্লিক করলে আজকের ডুডলে পেজ খোলা হচ্ছে। যেখানে লেখা রয়েছে- ‘স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, বাংলাদেশ! আজকের স্বাধীনতা দিবসের ডুডলে বাতাসে উড়তে থাকা বাংলাদেশের পতাকা দেখানো হয়েছে।’

গুগল প্রায়ই বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে এই বিশেষ ডুডল প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে হাজার বছরের সংগ্রামী বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন করে।

১৯৭১ সালে ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী বাঙালিদের ওপর অতর্কিত গণহত্যা অভিযান ‘অপারেশন সার্চলাইট’ চালিয়ে তৎকালীন পূর্ব পাকিস্তানজুড়ে যখন নিরীহ, নিরস্ত্র বাঙালিকে নিমর্মভাবে হত্যার পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে আর তখনই (২৬ মার্চ) চট্টগ্রামের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। যা তৎকালীন ইপিআরের ট্রান্সমিটারের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে পরে। 

পরে ১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারিভাবে এ দিনটিতে ছুটি ঘোষণা করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হঠাৎবন্ধ ফেসবুকের ডেস্কটপ ভার্সন
হঠাৎবন্ধ ফেসবুকের ডেস্কটপ ভার্সন
অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম প্রতিরোধে সমন্বিত উদ্যোগের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। ছবি: সংগৃহীত
ডিজিটাল অপব্যবহারে বাড়ছে অনলাইন জুয়া, সতর্ক করল গ্রাহক সংগঠন
ছবি: সংগৃহীত
তদন্তে নেমেছে যুক্তরাজ্য টিকটকের বিরুদ্ধে বড় অভিযোগ