• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ঢাকাসহ ৩ বিভাগীয় শহরে স্বাধীনতা কনসার্ট ১১ এপ্রিল


প্রকাশ:  ২৭ মার্চ ২০২৫, ০৩:৪০ পি.এম.
শেয়ার করুন 0
ঢাকাসহ ৩ বিভাগীয় শহরে স্বাধীনতা কনসার্ট ১১ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক
আগামী ১১ এপ্রিল রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে স্বাধীনতা কনসার্ট করবে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব ও ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

সংগঠনের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, এই উদ্যোগের উদ্দেশ্য ভিনদেশি আগ্রাসনের বিরুদ্ধে দেশের সংস্কৃতি তুলে ধরা। স্বাধীনতা দিবস ও পহেলা বৈশাখকে সামনে রেখে এই আয়োজন করা হয়েছে।

ঢাকার বাইরে চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়াম, খুলনায় স্টেডিয়ামে কনসার্ট অনুষ্ঠিত হবে। বগুড়ার ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।

উল্লেখ্য, ঢাকার কনসার্টে গান পরিবেশন করবে জেমস, ফিডব্যাক, শিরোনামহীন, মিলা ও প্রীতমসহ অনেক শিল্পী। এছাড়া চট্টগ্রামে থাকবে মাইলস, খুলনায় তাহসান, আসিফ, ওয়ারফেইজ আর বগুড়ায় আর্টসেল, মিজান, ভাইকিংস, হদয় খান, বেবি নাজনীনসহ স্হানীয় শিল্পীরা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান