• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদির ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ


প্রকাশ:  ১১ নভেম্বর ২০২৪, ০৪:৫৫ পি.এম.
শেয়ার করুন 0
অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদির ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

উত্তরা পশ্চিম থানায় দায়ের করা বাসচালক আলমগীর হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে ‘রাষ্ট্রদ্রোহী’ মামলা করে আলোচনায় আসা অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদির ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আসামিকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম। কিন্তু আদালতে মূল নথি না থাকায় এদিন শুনানি অনুষ্ঠিত হয়নি। এবিষয়ে পরে হবে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

এর আগে রোববার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উত্তরার ৯ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ১৪ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল।

মামলার এজহার থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানার আজমপুরে রাইদা পরিবহনের চালক আলমগীর হোসেনকে (৩৪) মাথায় গুলি করে হত্যা করা হয়। গ্রেপ্তারের পর আসামি মেহেদীর কাছ থেকে এ মামলার অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। তিনি ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে আওয়ামী লীগের নেতাদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন।

মমতাজ উদ্দিন মেহেদি বাংলাদেশ সুপ্রিমকোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, মমতাজ উদ্দিন মেহেদির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। এর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নিজে বাদী হয়ে ‘রাষ্ট্রদ্রোহী’ মামলা করে আলোচনায় এসেছিলেন তিনি।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনা
ট্রাকচালক হত্যা শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট
টেকনাফের সাবেক কাউন্সিলর একরামুল হক। ছবি: সংগৃহীত
একরামুল হত্যা শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন
ছবি: সংগৃহীত
মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৩ জন রিমান্ডে