• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

অভিষেকেই বিশ্বরেকর্ড গড়লেন আব্বাস


প্রকাশ:  ২৯ মার্চ ২০২৫, ০৩:৩৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক
জন্ম নিয়েছিলেন পাকিস্তানে। তবে, আন্তর্জাতিক অভিষেক হলো সেই দেশেরই বিপক্ষে। সাদামাটা অভিষেক নয়, একেবারে রঙিন। নিউজিল্যান্ডের হয়ে মুহাম্মাদ আব্বাস নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে গড়েছেন বিশ্বরেকর্ড, ভেঙে দিয়েছেন যৌথভাবে ভারতের ক্রুনাল পান্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজের অলিক অ্যাথানেজের কীর্তি।

শনিবার (২৯ মার্চ) নেপিয়ারের ম্যাকলিন পার্ক ওভালে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক কিউইদের মুখোমুখি হয় মোহাম্মদ রিজওয়ানের দল।

ব্যাট করতে নেমে অভিষেকেই ওয়ানডের দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন আব্বাস। ফিফটি তুলতে বল খেলেছেন মাত্র ২৪টি। আর তাতেই বিশ্বরেকর্ড হয়ে গেছে আব্বাসের। ওয়ানডে অভিষেকে দ্রুততম অর্ধশতক এখন তার, যেটির আগের রেকর্ড ছিল ২৬ বলে।

ইনিংসের ৪২ তম ওভারে উইকেটে আসা আব্বাস ফিফটি তুলে নেন দুই বল বাকি থাকতে। ২৪ বলে ফিফটি করা এ ব্যাটার ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে করেন ২৬ বলে ৫২ রান। 

 উল্লেখ্য, লিস্ট ‘এ’ ক্রিকেটে ওয়েলিংটনের হয়ে প্রথম সেঞ্চুরি করেন আব্বাস। জাতীয় দলে ডাক পাওয়ার আগে সব মিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে ম্যাচ খেলেছেন ১৫টি। প্রায় ৩৫ গড়ে আব্বাস রান করেছেন ৪৫৪, উইকেট পেয়েছেন ৫টি। প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ খেলেছেন ২১টি। সেখানে ৬টি অর্ধশতকের সঙ্গে রয়েছে ২টি সেঞ্চুরি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল