• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

শেখ সাদী আমার বিশ্বাস: পরীমণি


প্রকাশ:  ২ এপ্রিল ২০২৫, ০১:১৪ পি.এম.
শেয়ার করুন 0
শেখ সাদী আমার বিশ্বাস: পরীমণি

বিনোদন ডেস্কঃ 

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদের শিরোনামে থাকেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও রহস্যময় ছবি পোস্ট করে নেটদুনিয়া সরগরম করেছেন অভিনেত্রী।

হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হলেও ঈদুল ফিতর উপলক্ষে ক্যানোলা পরা হাতেই মেহেদী রংয়ে একটা ছবি পোস্ট করেছেন। সে হাতে ক্যানোলা থাকলেও নেটিজেনদের নজরে পড়েছে অভিনেত্রীর হাতে লেখা ইংরেজি অক্ষর ‘এস’। সেই ছবি ঘিরেই রহস্য! নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করছেন। 

অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘ঈদ মোবারক পরী! নিশ্চয়ই জীবনের উত্তম সময়ের জন্যে ধৈর্য্য ধরাটা জরুরি। আল্লাহ ভরসা।’
সম্প্রতি পরীর সঙ্গে গায়ক শেখ সাদীর প্রেমের গুঞ্জন চলছে। অনেকে ধরে নিয়েছেন সাদীর প্রেমের নিদর্শন হিসেবেই ‘এস’অক্ষরটিকে হাতে ঠাই দিয়েছেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পরীমণি।

এ প্রসঙ্গে অভিনেত্রী লিখেছেন, ‘জীবনে ফকির মকিররা যত ব্র্যান্ডিং পেল জীবনে পরীর জন্যে! কিছু সংবাদের হেডলাইনে এই (প্রকাশের অযোগ্য) এমন করে আমার ঘাড়ে উঠিয়ে দেয় যেন দেশে আর কোনো গুরুত্বপূর্ণ খবর নাই!’ 

এরপর লিখেছেন, ‘‘ঈদের সিনেমাগুলো রমরমা চলতেছে ওইগুলো নিয়ে লেখেন। আমার হাতে ‘s’ আমি ছোটকাল থেকেই লিখি।’’ 

সবাই যখন পরীমণির প্রেমের সমীকরণ মেলাতে ব্যস্ত ঠিক তখনই তরুণ গায়কের সঙ্গে অভিনেত্রী প্রেমের গুঞ্জনে ঘি ঢাললেন তিনি। পোস্টের মন্তব্যের ঘরে এস অদ্যক্ষরের কাছের মানুষদের নাম উল্লেখ করেছেন পরী। সেখানে রেখেছেন শেখ সাদীকেও। লিখেছেন, এস ফর শেখ সাদী আমার বিশ্বাস!

মেহেদীতে লিখেছেন ‘এস’, মুখ খুললেন পরীমণি 

প্রতিনিয়ত একে অন্যকে ইঙ্গিত করে ফেসবুকে বিভিন্ন পোস্ট দিতে দেখা গেছে। এমনকি একজন অপরজনের পোস্ট শেয়ার করছেন। আর তাতেই অনুসারীদের মনে প্রশ্ন জীবনের নতুন বসন্তে অভিনেত্রী। 

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান