• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ঠোঁটে চুমু দিয়ে বলেছিল বাবারা এমনই করে: অঞ্জলি


প্রকাশ:  ৩ এপ্রিল ২০২৫, ০৩:১৪ পি.এম.
শেয়ার করুন 0
ঠোঁটে চুমু দিয়ে বলেছিল বাবারা এমনই করে: অঞ্জলি

বিনোদন ডেস্কঃ 

মাত্র আট বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন তিনি। টেলিভিশন অভিনেত্রী হিসবে ব্যাপক পরিচিতি পান "কুলফি কুমার বাজেওয়ালা"- সিরিজে অভিনয়ের মাধ্যমে। অভিনয় করেছেন বলিউড সিনেমাতেও। তবে এই যাত্রা মোটেও সুখকর ছিল না অভিনেত্রী অঞ্জলি দিনেশ আনন্দের। বেশ কয়েকবার খারাপ ঘটনার সম্মুখীন হতে হয়েছিল তাকে।

সম্প্রতি এক স্বাক্ষাৎকারে শৈশবের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী। বাবার মৃত্যুর পর নৃত্যগুরু সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলেন। অশ্লীলভাবে স্পর্শ করতেন। অভিনেত্রীর কথায়, “নাচ শেখানোর মাঝে মাঝে আমাকে স্পর্শ করার চেষ্টা করতেন। এক দিন হঠাৎ আমার ঠোঁটে চুমু দিয়ে বললেন, ‘বাবারা এমনই করেন’।” 

এরপর দিন দিন অঞ্জলির জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতের মুঠোয় নিয়ে নিয়েছিলেন সেই নৃত্যগুরু। অভিনেত্রী সারাদিন কী করছেন, কোথায় যাচ্ছেন সব খবর রাখতেন তিনি। এমনকি অভিনেত্রীর পরিবারের ওপরেও নিজের আধিপত্য তৈরি করার চেষ্টা করেছিলেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি বুঝতে পারছিলাম না, কী করব! তখন আমার বয়স মাত্র আট বছর। বাবার মৃত্যুর পরে তিনি বলতে শুরু করলেন, ‘আমিই তোমার বাবা’। আমি তার কথা বিশ্বাস করেছিলাম, কারণ আমার কাছে অন্য কোনো উপায় ছিল না।”

এই নৃত্যগুরুর হাত থেকে নিজেকে মুক্তি করতে অনেকগুলো বছর পার করতে হয়েছে অভিনেত্রীকে। তিনি জানিয়েছেন, তার প্রথম প্রেমিক নৃত্যগুরুর হাত থেকে বের হতে সাহায্য করেছিলেন।

‘বরবাদ’ সর্বশ্রেষ্ঠ সিনেমা, বলছেন দর্শক 

বলে রাখা ভালো, করণ জোহর পরিচালিত ধর্মা প্রোডাকশনের চলচ্চিত্র  ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে রণবীর সিংহের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন অঞ্জলি। এরপর ‘ডাব্বা কার্টেল’ ও ‘ঢাই কিলো প্রেম’ ছবিতে দেখা যায় অভিনেত্রীকে। 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান