• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

কেমন আছেন তামিম ইকবাল


প্রকাশ:  ৪ এপ্রিল ২০২৫, ০২:২২ পি.এম.
শেয়ার করুন 0
কেমন আছেন তামিম ইকবাল

ক্রীড়া প্রতিবেদক 

গত ২৮ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরে যান তামিম ইকবাল। সেদিন (শুক্রবার) দুপুরের দিকে তিনি হাসপাতাল ছেড়েছিলেন। তখন বিসিবির এক চিকিৎসক বলেছিলেন, বর্তমানে তিনি সব দিক থেকেই ভালো আছেন ফলে চিকিৎসকদের পরামর্শেই বাড়িতে চলে যাচ্ছেন।

গত এক সপ্তাহ ধরে নিজের বাড়িতেই অবস্থান করছেন তামিম। তার শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। তবে এখনো পুরোপুরি সুস্থ নন তিনি। তামিমের সর্বশেষ অবস্থা সম্পর্কে  এমনটাই জানিয়েছেন তার চাচা আকরাম খান।

তামিমকে আরও উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা আছে তার পরিবারের। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তাই এ সম্পর্কে নির্দিষ্ট কিছু বলতে পারেননি আকরাম।

তামিমের খোঁজ খবর রাখছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরিও। তিনি জানালেন, সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়ার হয়েছে তামিমকে। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ীই বাড়িতে অবস্থান করছেন এই ক্রিকেটার।

তবে দেশের বাইরে যেতে হলে শরীর ফিট হওয়ার বিষয়টি বিবেচনায় রাখতে হবে। কারণ লম্বা ভ্রমণের জন্য শরীর যতটা ফিট থাকা প্রয়োজন তামিম এখনো সে পর্যায়ে আছেন কিনা তা চিন্তার বিষয়। তাই আপাতত বাইরের পরিকল্পনা হয়তো করছেন না তারা। তবে পরবর্তীতে তামিমের পরিবার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দেবাশীষ।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল