• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ইউনূস-মোদি বৈঠক

বিএনপির কী প্রতিক্রিয়া, জানালেন মির্জা আব্বাস


প্রকাশ:  ৪ এপ্রিল ২০২৫, ০৬:১৪ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপির কী প্রতিক্রিয়া, জানালেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠককে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার (৪ এপ্রিল) বিকালে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মির্জা আব্বাস বলেন, ‘ইউনূস-মোদি বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। তবে যদি দেশের স্বার্থ সংশ্লিষ্ট আলোচনা হয়, তবে সেটা ভালো। সামনে ড. ইউনূস আরও ভালো কিছু বয়ে আনবেন বলে প্রত্যাশা করি।’

তিনি আরও বলেন, শুধু শেখ হাসিনাকে ফেরত পাঠালেই হবে না। হাসিনার সঙ্গে তার সহযোগীদেরও পাঠাতে হবে। শেখ হাসিনার ফেরতের মাধ্যমে তার বিচার হতে হবে।‘এছাড়া তিস্তা নিয়ে কোনো কথা হবে না, কিসের আলোচনা! চুক্তি পূরণ করতে হবে ভারতকে। হাসিনার আমলে যেসব অসম চুক্তি হয়েছে, তা বাতিল করতে হবে। সীমন্ত হত্যা বন্ধ করতে হবে’, যোগ করেন মির্জা আব্বাস।
 
এ সময় নির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, নানা রকম কথা বলা হচ্ছে। কিন্তু এই সরকারকে নির্বাচন দিতে হবে। নির্বাচন না দিয়ে এই সরকারের কি করার আছে? নির্বাচিত ছিল না বলেই হাসিনাকে সরে যেতে হয়েছে। তিনি পালিয়েছেন। সেখানে ড. ইউনূসের নির্বাচন না করার তো কোনো কারণ নেই।
 
তিনি বলেন,  কচু বাগানে শুকরের উপদ্রব শুরু হয়েছে। জারজ মিল্টন গালি দিয়েছে আব্বাসকে, সেটা সমর্থন দিয়েছে পিনাকী। জঘন্য ভাষায় গালি দেয়া কোনো ভদ্র লোকের মানায় না। তারা যা খুশি তাই করছে। এই পিনাকীরা সবাইকে ধরবে, ড. ইউনূসকেও তারা ধরবে। যারা ভারতকে ভালোবাসে তারাই বাংলাদেশকে ভালো থাকতে দেবে না। তারা দেশের কোনো সরকারকে কখনোই স্থিতিশীল থাকতে দেবে না।
  
তিনি আরও বলেন, বিএনপি সংস্কার ও নির্বাচন দুটির পক্ষেই। তবে কোনো সংস্কার যা জনগণের স্বার্থের বাইরে থাকবে তা মেনে নেয়া হবে না। 

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক