• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

গৃহকর্মীর জিডি নিয়ে, মুখ খুললেন পরীমণি


প্রকাশ:  ৪ এপ্রিল ২০২৫, ০৬:৫৫ পি.এম.
শেয়ার করুন 0
গৃহকর্মীর জিডি নিয়ে, মুখ খুললেন পরীমণি

বিনোদন ডেস্কঃ 

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। অভিনেত্রীর এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মী পিংকি আক্তারকে মারধর করেন তিনি। 

এই ঘটনায় ভাটার থানায় সাধারণ ডাইরি করেছে ওই ভুক্তভোগী। ভাটারা থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, অভিযোগের বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ। 

অভিযোগের বিষয়টি প্রকাশ্যে আসতেই এক পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘শুরু হইছে নতুন এপিসোড!’

ঘটনার সত্যতা জানতে চাইলে নায়িকা বলেন, ‘এর কোনো সত্যতা নেই। এটা সম্পূর্ণ মিথ্যা। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব কেউ করাচ্ছে। আশা করি, পুলিশ এর সত্যতা বের করবে।’ 

তিনি যোগ করেন ,  ‘একজন তাকে কাজের জন্য আমার বাসায় দিয়েছিল। কিন্তু উনি শারীরিক ভাবে অসুস্থ। ঠিক মতো হাটতে পারে না। এ অবস্থায় তাকে বলি কি করে কাজ করবেন। তখন আমাকে বলে—আমি অসুস্থ তাই কেউ কাজে নেয় না। শুনেছি, আপনি অনেক ভালো মানুষ। আমাকে একটু দয়া করুন। মানবিক বিষয় চিন্তা করে আমার ছোট বাচ্চার জন্য তাকে রেখেছি কারণ, ওর কোনো ভারি কাজ নেই।’ 

শেষে তিনি বলেন, ‘কিছুদিন না যেতেই একের পর এক সমস্যা বলে টাকা চাইত। বিষয়টা আমার কাছে সুবিধার মনে হয়নি। যে আমাকে দিয়েছিল তাকে নিয়ে যেতে বলি। মাত্র ৩৭ দিন আমার বাসায় ছিল। তারপরও দুই মাসের পুরো বেতন দিয়েছি। নতুন পোশাক দিয়েছি। তার ফল এই জিডি।’

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান