• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

নারী সাংবাদিককে হেনস্তা

তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ


প্রকাশ:  ৫ এপ্রিল ২০২৫, ০২:৩৫ পি.এম.
শেয়ার করুন 0
তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ

আদালত প্রতিবেদক 

রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় নারী সাংবাদিককে শ্লীলতাহানি ও হেনস্তার ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (৫ এপ্রিল) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে শুনানি শেষে আদালত এ আদেশে দেন।

কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন- সোয়েব রহমান জিসান, মো. রাইসুল ইসলাম ও মো. কাউসার হোসেন। রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বুধবার রাতে রামপুরা এলাকায় নারী সাংবাদিককে হেনস্তার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। র‌্যাব জানায়, বিষয়টি নজরে আসার পর র‌্যাব-৩ ছায়া তদন্ত শুরু করে। এ ঘটনায় ভুক্তভোগী নারী সাংবাদিক বাদী হয়ে ঢাকা মহানগরীর রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। আসামিদের ধরতে র‌্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-৩ এর একাধিক দল মাঠ পর্যায়ে কাজ শুরু করে।

পরে গোয়েন্দা সূত্র থেকে প্রাপ্ত তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার প্রধান আসামি সোয়েব রহমান জিসানকে রামপুরা থানার মেরাদিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যে রমনা থানার বেইলি রোড এলাকা থেকে মো. রাইসুল ইসলাম ও গেন্ডারিয়া এলাকা থেকে মো. কাউসার হোসেনকে গ্রেফতার করা হয়।

ওই নারী সাংবাদিক বুধবার তার ফেসবুকে পোস্টে ‘নিজের বাসার সামনে নিরাপদ না’ শিরোনামে লেখেন, কিছু ছেলে তাকে উত্ত্যক্ত করায় তার ভাই সামনে গিয়ে দাঁড়ান। বখাটেরাও তখন তর্ক জুড়ে দেয় এবং তার ভাইকে মারধর করে। এরপর তার ভাইকে রক্ষা করতে গেলে বখাটেরা তাকেও মারধর করে এবং শারীরিকভাবে হেনস্তা করে বলে অভিযোগ করেছেন তিনি।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনা
ট্রাকচালক হত্যা শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট
টেকনাফের সাবেক কাউন্সিলর একরামুল হক। ছবি: সংগৃহীত
একরামুল হত্যা শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন
ছবি: সংগৃহীত
মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৩ জন রিমান্ডে