• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

গাজায় গণহত্যার প্রতিবাদে

এক দিন পেছালো ‘স্বাধীনতা কনসার্ট’


প্রকাশ:  ৭ এপ্রিল ২০২৫, ০৩:২৪ পি.এম.
শেয়ার করুন 0
এক দিন পেছালো ‘স্বাধীনতা কনসার্ট’

বিনোদন ডেস্কঃ 

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে রাজধানী ঢাকাসহ চার বিভাগীয় শহরে পূর্ব নির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ এক দিন পিছিয়ে শনিবার (১২ এপ্রিল) আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। ১১ এপ্রিল এই কনসার্ট আয়োজনের কথা ছিল।

মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) সার্বজনীনভাবে উদযাপনের জন্য বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ আয়োজিত ‘স্বাধীনতা কনসার্ট’ রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ-এর পাশাপাশি একইদিনে বগুড়া, চট্টগ্রাম ও খুলনায় আলাদা আলাদা ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গণহত্যার প্রতিবাদে এক দিন পেছানো হলেও তা আগের মতোই চার বিভাগে অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজা ও রাফায় দখলদার গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতোমধ্যেই হাজার হাজার নিরপরাধ মানুষ শাহাদাত বরণ করেছেন। শিশু, নারী ও বৃদ্ধদেরকেও নির্মমভাবে হত্যা করছে অবৈধ দখলদার ইসরায়েলের সেনারা। গাজা উপত্যকা আজ মৃত্যু উপত্যকা। দখলদার ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে গাজার চিহ্ন মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে। পরিতাপের বিষয় এই যে, আন্তর্জাতিক বিশ্ব এখনও এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে । 

সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর সভাপতি শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল বিজ্ঞপ্তিতে বলেন, ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

একইসাথে শহীদ এবং যুদ্ধাহত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে আজ ০৭ এপ্রিল— বিশ্বব্যাপী  ‘The World Stops for Gaza’ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করছে। 

এই প্রেক্ষিতে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে আগামী শুক্রবার (১১ এপ্রিল) রাজধানী ঢাকাসহ চার বিভাগীয় শহরে পূর্ব নির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ একদিন পিছিয়ে পরেরদিন শনিবার (১২ এপ্রিল) সার্বজনীনভাবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে।

‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর সভাপতি শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল ইসরায়েলের মানবতাবিরোধী আগ্রাসনের প্রতিবাদে দেশের আপামর জনগণকে সোচ্চার হওয়ার অনুরোধ জানিয়েছেন।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান