• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

গাজা ও রাফা

‘মুসলিম শূন্য করে দেয়ার মিশনে নেমেছে ইসরাইল’


প্রকাশ:  ৯ এপ্রিল ২০২৫, ০৪:১৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ইসরাইলের সাথে আওয়ামী লীগের সম্পর্ক ছিল স্বামী-স্ত্রীর মতো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। বুধবার গাঁজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, বিএনপি প্রতিষ্ঠাই হয়েছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য। 

ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়ে তিনি বলেন যেভাবে ভারতের পণ্য বয়কটের ডাক দিয়ে ভারতীয় পণ্যের পতন নামিয়েছি তেমনি ইসরায়েলি পণ্য বয়কট করবো আমরা। 

ডাঃ আউয়াল বলেন, গাজা ও রাফাকে মুসলিম শূন্য করে দেয়ার মিশনে নেমেছে ইসরাইল। কিন্তু তাদের এই মানবতাবিরোধী মিশনকে তীব্র ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের সাধারণ মানুষ। তারা ইসরাইলি পণ্য বর্জনের ডাক দিয়েছে। আমরা সেটিকে সমর্থন করি। 

তিনি আরও বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ’ বিএনপি ও ছাত্রদলকে দমন করার জন্য ইসরাইল থেকে পেগাসাস স্পাইওয়্যার এনে আড়ি পাতার মতো মানবতাবিরোধী অপরাধ করেছে। তার বিপরীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ন্যায় ফিলিস্তিনের মুসলিমদের পাশে দাঁড়িয়ে বিশ্বনেতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারই নির্দেশনায় আজ সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদের অংশ হিসেবে বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজেও বিক্ষোভ সমাবেশ আয়োজনের জন্য ছাত্রদল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি তাওহীদুল ইসলাম সৈকত। এছাড়া উপস্থিত ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ শিহাব,মো:মহসীন আলী,মাহিরুল ইসলাম মাহির,নয়ন হোসেন,আরিফ হোসেন সৈকত,জিদ্দান আদনান,মোসাদ্দেক হোসেন সৌরভ,রাফিন আহমেদ সহ আরো অনেকে।

ভিওডি বাংলা/ মিনহাজ/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক