• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ফিলিস্তিনের পক্ষে বিএনপি নেতা মজনু’র লিফলেট বিতরণ


প্রকাশ:  ৯ এপ্রিল ২০২৫, ০৮:২৯ পি.এম.
শেয়ার করুন 0
ফিলিস্তিনের পক্ষে বিএনপি নেতা মজনু’র লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক

ফিলিস্তিনের গাজা ও রাফাতে ইসরায়েলি আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ মিছিল ও সংহতি সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। প্রতিবাদ মিছিল ও সংহতি সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। 

বুধবার ৯ এপ্রিল সন্ধ্যায় নয়াপল্টন এলাকায় এ লিফলেট বিতরণ কার্যক্রম করা হয়। এ সময় গাজায় গণহত্যার প্রতিবাদে অনুষ্ঠিত র‌্যালিতে দল-মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে যুক্ত হওয়ার দাওয়াত দেন তিনি। 

মজনু বলেন, সাধারণ মানুষ যাতে আমাদের এই র‌্যালিতে যুক্ত হয় এজন্য আমরা মসজিদ, রাস্তায়, মার্কেটে লিফলেট বিতরণের মাধ্যমে সকলকে অংশগ্রহণের দাওয়াত দিচ্ছি। 

আগামীকাল বিএনপি ও সাধারণ মানুষের অংশগ্রহণে সর্ববৃহৎ একটি প্রতিবাদ মিছিলের আশাও ব্যক্ত করেন তিনি। 

প্রসঙ্গত, আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংহতি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে এসে শেষ হবে। একইসঙ্গে দেশের সব প্রধান শহর ও জেলায় একই সময়ে সংহতি সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি।

ভিওডি বাংলা/ মিনহাজ/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক