• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

হাবিবুর রহমান হাবিব

সুষ্ঠ নির্বাচনের কথা বলা সংস্কারের বিরোধীতা নয়


প্রকাশ:  ১১ এপ্রিল ২০২৫, ০৪:৪৭ পি.এম.
শেয়ার করুন 0
সুষ্ঠ নির্বাচনের কথা বলা সংস্কারের বিরোধীতা নয়

জ্যেষ্ঠ প্রতিবেদক

আগামী দিনে আধুনিক বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নাই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

তিনি বলেন, বাংলাদেশকে সাহসীকতার সাথে একমাত্র তারেক রহমানই নেতৃত্ব দিতে পারেন। পতনের আগেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশঙ্কা করেছিলেন তাদের পতন হলে একদিনে আওয়ামী লীগের ৫ লক্ষ লোক মারা যাবে কিন্তু শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আমরা কি দেখলাম দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের কারণে দেশে কোন অরাজকতা হয়নি। কারণ তারেক রহমান স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন; আপনারা আইন কারও নিজের হাতে তুলে নিবেন না।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে জিয়ারত ও দোয়া শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সংস্কারে বিএনপির কোন আপত্তি নেই জানিয়ে সাবেক এই ছাত্রনেতা বলেন, আমরা সংস্কারের বিরোধী নই। কিন্তু সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব করা যাবে না। সংস্কার শেষে অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সুষ্ঠ নির্বাচনের কথা বললেই সংস্কারের বিরোধীতা করা নয়।

তিনি আরও বলেন,'বিদেশে বিএনপি'র কোন প্রভু নেই বন্ধু আছে।দেশের স্বার্থে বিএনপি সব সময় মাথা উঁচু করে রাজনীতি করে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভাপতি সালাউদ্দিন খান পিপিএম প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলতাব হোসেন সরদার, তাঁতী দলের কেন্দ্রীয় যুগ্ম-আহবায়ক ড.কাজী মনিরুজ্জামান মনির, গাজীপুর মহানগর কর্মজীবী দলের সভাপতি মোঃ আইয়ুব খান, সাধারণ সম্পাদক মোঃমনিরুজ্জামান সহ গাজীপুর,নারায়ণগঞ্জ ও ঢাকা জেলার নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক