• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্য, প্রেমিকের সঙ্গে যা বললেন নায়িকা


প্রকাশ:  ১১ এপ্রিল ২০২৫, ০৯:১৩ পি.এম.
শেয়ার করুন 0
‘কিলবিল সোসাইটি’তে কৌশানী ও পরমব্রত। ছবি: সংগৃহীত
‘কিলবিল সোসাইটি’তে কৌশানী ও পরমব্রত। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক
পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে শুক্রবার (১১ এপ্রিল) মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জির নতুন সিনেমা ‘কিলবিল সোসাইটি’। ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিস্তর চর্চা হয়েছে। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের গণমাধ্যম সংবাদ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন কৌশানী।

কৌশানী জানান, নির্মাতা সৃজিত ছবিতে ঘনিষ্ঠ দৃশ্য শুট করা নিয়ে যথেষ্ট সচেতন ছিলেন। দৃশ্যটি যেন ঠিকঠাক শুট করা যায়, ছবির পাত্র–পাত্রীরা যেন অস্বস্তিতে না ভোগেন এ জন্য মুম্বাই থেকে আস্থা নামে একজন ইন্টিমেসি কো-অর্ডিনেটর নিয়ে আসা হয়।

কৌশানী আরও বলেন, ‘আমি পরমদা আর সৃজিতদার সঙ্গে আলাদা করে সেশন করেছি। খুব টেকনিক্যালি বিষয়টা করা হয়। আর আমার বিপরীতে ছিলেন পরমদা, যিনি নিজেই দুর্দান্ত অভিনেতা।’

ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং নিয়ে কৌশানী বলেন, ‘প্রযোজনা সংস্থা থেকে বলা হয়েছিল, আমি যদি চাই, তাহলে যত খরচই হোক তারা ইন্টিমেসি কো-অর্ডিনেটর নিয়ে আসবেন, সেটা তারা করেছেন। এটা আমাকে আস্থা জুগিয়েছে। এটাও সত্যি যে একটা ছবিতে চুমু খেয়েছি বলে সব ছবিতে রাজি হয়ে যাব, তেমন নয়। সে জন্য চিত্রনাট্যে দম থাকতে হবে।’

সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় কৌশানীর প্রেমিক অভিনেতা বনি সেনগুপ্তকে নিয়েও। কৌশানীর ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে তিনি আপত্তি করেননি?

অভিনেত্রী বলেন, ‘বনির সঙ্গে আগেই কথা বলে নিয়েছি। সব স্বাস্থ্যকর সম্পর্কেই এটা দরকার। ওর যা বলার ও বলেছিল। আগে আমাদের সিদ্ধান্ত ছিল, পর্দায় চুমুর দৃশ্যে অভিনয় করব না। এ জন্য সিদ্ধান্ত নিতে একটু সময় লেগেছিল। তবে দুজনেরই মনে হয়েছে চরিত্রের জন্য এ সিনেমার ক্ষেত্রে এটা (চুম্বনের দৃশ্যে অভিনয়) করা যায়।’

১৩ বছর আগে মুক্তি পেয়েছিল ‘হেমলক সোসাইটি’। দীর্ঘ বিরতির পর সেই সিনেমারই সিকুয়েল ‘কিলবিল সোসাইটি’ বানিয়েছেন সৃজিত।

ভিওডি বাংলা/ এমএইচপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান