• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

সালমানের মৃত্যুর পর কেন তার বন্ধুকেই বিয়ে করেন


প্রকাশ:  ১২ এপ্রিল ২০২৫, ১২:৫২ পি.এম.
শেয়ার করুন 0
সালমানের মৃত্যুর পর কেন তার বন্ধুকেই বিয়ে করেন

বিনোদন ডেস্কঃ 

ঢালিউডের ক্ষণজন্মা জনপ্রিয় অভিনেতা সালমান শাহর মৃত্যু হয়েছে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। সেই সময় এ খবরে স্তব্ধ হয়ে গিয়েছিল সারা দেশ। যদিও তার মৃত্যুরহস্য আজও উদ্ঘাটিত হয়নি। তার ভক্ত-অনুরাগী-সমর্থকরা আবার সালমানের মৃত্যুরহস্য নতুন করে তদন্তের দাবি জানিয়েছেন। যদিও ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি পুলিশের তদন্ত বিভাগ জানায়, সালমান শাহ আত্মহত্যাই করেছিলেন।

দীর্ঘ ২৯ বছর পর আবার সালমান শাহকে নিয়ে আলোচনা গোটা দেশ। তবে এবার এ ক্ষণজন্মা অভিনেতার স্ত্রী সামিরা ও তার বন্ধুকে নিয়ে আলোচনা। সম্প্রতি  সালমান শাহর মারা যাওয়ার পর তার স্ত্রী সামিরা সালমানের বন্ধুকে বিয়ে করার ঘটনায় আবার সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। 

এমন প্রশ্নের জবাবে সালমান শাহর স্ত্রী বলেন, এটা কেমন কথা। আমি সালমান শাহ মারা যাওয়ার পর ওনি, ইফ আই এম নট রং। আপনি যদি রেডিও এফএম-এ যান, আপনি এখনো রেকর্ডটা পাবেন। ওনি বলেছেন যে, সামিরা আমাকে না বলে কেন চলে গেল। ওর বাবা কেন আমার থেকে ওকে নিয়ে গেল। ওকে তো আমি শাহরানের সাথে বিয়ে দিতে পারতাম। 

সালমানপত্নী বলেন, ওনি যদি ওনার নিজের ছোট ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চায়, তাহলে আমি কেন তার বন্ধুকে বিয়ে করতে পারব না?


তিনি বলেন, আর বন্ধুর সাথে বিয়ে করাটা কোনটাই আমার সিদ্ধান্ত ছিল না। এটা আমার বাবা-মায়ের সিদ্ধান্তে বিয়েটা হয়েছে। এটা এরেঞ্জ ম্যারেজ ছিল— লাভ ম্যারেজ ছিল না।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান