• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

পিএসএল থেকে ছিটকে গিয়ে যা বললেন লিটন


প্রকাশ:  ১২ এপ্রিল ২০২৫, ০১:০৩ পি.এম.
শেয়ার করুন 0
পিএসএল থেকে ছিটকে গিয়ে যা বললেন লিটন

ক্রীড়া ডেস্কঃ 

পাকিস্তান সুপার লিগে এখনও অভিষেকই হয়নি লিটন দাসের। আজ মাঠে নামার সম্ভাবনা ছিল তার। তবে তার আগেই পিএসএল মিশন শেষ হয়ে গেছে তার। আঙুলে চোট পেয়েছেন লিটন। যার ফলে এবারের পিএসএল যাত্রা শেষ হয়ে গেছে তার। 

তার চোটের বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন ফেসবুক পোস্টে।

তিনি লিখেছেন, ‘আশা করি সবাই ভালো আছেন। পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে খেলতে মুখিয়ে ছিলাম আমি। কিন্তু সর্বশক্তিমানের পরিকল্পনায় অন্য কিছুই ছিল। অনুশীলন সেশনে আমি আঙুলে চোট পেয়েছি।

‘স্ক্যানের পর জানতে পেরেছি একটা হেয়ারলাইন ফ্র্যাকচার আছে। সেরে উঠতে অন্তত ২ সপ্তাহ লাগবে। আর সে কারণে পিএসএল মিশন শুরুর আগেই শেষ হয়ে গেল আমার।’

‘আমি বাংলাদেশে ফিরে আসছি। আর দ্রুত সেরে উঠতে আপনাদের প্রার্থনা ও ভালোবাসা চাই।’

৩০ বছর বয়সী লিটন এর আগে এলপিএল, আইপিএল ও সিপিএলে খেলেছেন। তবে পিএসএলে যাত্রা এবারই প্রথম হয়েছিল তার। করাচির হয়ে খেলতে বিসিবির কাছ পুরো মৌসুমের জন্য অনাপত্তিপত্রও পেয়ে গিয়েছিলেন। তবে তার পথ আগলে দাঁড়াল চোট।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল