• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

দক্ষিণ আফ্রিকা

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির


প্রকাশ:  ১২ এপ্রিল ২০২৫, ০১:১৭ পি.এম.
শেয়ার করুন 0
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির

আন্তর্জাতিক ডেস্কঃ 

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় গিয়াস উদ্দিন (৪৬) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন গিয়াসের দুই ছেলে সিয়াম (১২) ও রায়হান (১০)।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দেড়টার দিকে দক্ষিণ আফ্রিকার ইসোয়াতিনি শহরে এ দুর্ঘটনাটি ঘটে।নিহত গিয়াস ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃগী গ্রামের মৃত হাজী শফিউল্লাহ মিয়ার ছেলে।

শনিবার(১২ এপ্রিল) সকালে নিহতের পরিবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের ভাই দাউদ মিয়া জানান, ২০০৯ সাল থেকে ইসোয়াতিনি শহরে পরিবার নিয়ে বাস করছেন গিয়াস। সেখানে ব্যবসা করতেন তিনি। দুর্ঘটনার আগে তিনি দক্ষিণ আফ্রিকা থেকে দুই ছেলেকে নিয়ে জার্মানি ঘুরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ওই শহরের অবস্থিত জার্মানির ভিসা সেন্টার গিয়ে আবেদন শেষ করে প্রাইভেটকারে যোগে ফিরছিলেন তারা। এ সময় লরির চাপায় গিয়াস ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হয় তার দুই ছেলে।

দাউদ মিয়া বলেন, ‘কয়েক বছর আগে স্ত্রীর সঙ্গে গিয়াসের বিচ্ছেদ হয়। এরপর তিনি আর বিয়ে করেননি। আমরা সাত ভাই। ২০১৯ সালের ১৫ ডিসেম্বর সবার ছোট ভাই ইউসুফ মিয়া দক্ষিণ আফ্রিকায় আততায়ীদের গুলিতে প্রাণ হারায়। এখন আরেক ভাইও মারা গেল।’

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুলিতে নিহত মো. ইয়াছিন। ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত
বিদেশি কর্মী কোটা অনুমোদনে বড় পরিবর্তন আনলো মালয়েশিয়া
বিদেশি কর্মী কোটা অনুমোদনে বড় পরিবর্তন আনলো মালয়েশিয়া
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত আখাউড়ার প্রবাসী যুবক মো. হানিফ মিয়া। ছবি: সংগৃহীত
মক্কায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী যুবকের