• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

পিএসএলে

প্রতি ছক্কায়, প্রতি উইকেটে ফিলিস্তিনি শিশুদের জন্য ১ লাখ রুপি


প্রকাশ:  ১৩ এপ্রিল ২০২৫, ০২:০৭ পি.এম.
শেয়ার করুন 0
প্রতি ছক্কায়, প্রতি উইকেটে ফিলিস্তিনি শিশুদের জন্য ১ লাখ রুপি

ক্রীড়া প্রতিবেদক 

ব্যাটসম্যান মারবেন ছক্কা, বোলার নেবেন উইকেট—পাকিস্তানের পিএসএলে মুলতান সুলতানসের এসব সাফল্যে হাসি ফুটবে ফিলিস্তিনেও। এবারের পিএসএলে মুলতানের প্রতিটি ছক্কা ও উইকেটে তাদের জন্য তহবিলে যোগ হবে এক লাখ পাকিস্তানি রুপি।

গতকাল মুলতানের প্রথম ম্যাচেই তহবিলে যোগ হয়েছে ১৫ লাখ রুপি। টুর্নামেন্টে আরও অন্তত ৯টি ম্যাচ খেলবে মুলতান।

ইসরায়েলের আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের পাশে থাকার কথা জানিয়ে মুলতান সুলতানসের মালিক আলী খান তারিন এক ভিডিও বার্তায় বলেন, ‘এবারের পিএসএলের মাধ্যমে আমরা ফিলিস্তিনকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ব্যাটসম্যানদের প্রতিটি ছক্কায় ফিলিস্তিনের তহবিলে এক লাখ রুপি করে দেওয়া হবে। বোলাররাও এ উদ্যোগে শামিল হতে চেয়েছে। সিদ্ধান্ত হয়েছে, বোলারদের প্রতিটি উইকেটেও এক লাখ রুপি দেওয়া হবে। এ অর্থটা যাবে বিশেষ করে শিশুদের জন্য।

করাচির বিপক্ষে ম্যাচের টস করতে নেমে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানও অনুদান দেওয়ার কথা নিশ্চিত করেন। তিনি অবশ্য চারের কথাও বলেছেন, ‘আমাদের প্রতিটি ছক্কা, প্রতিটি চার এবং প্রতিটি উইকেটের ফিলিস্তিন এ গাজার শিশুদের জন্য কিছু করতে চাই।’

টানা দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে দিয়ে গত ১৮ মার্চ থেকে ফিলিস্তিনের গাজায় আবারও হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এর পর থেকে তারা গাজায় আরও বড় এলাকা দখল করেছে। গাজার স্থানীয় কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, ১৮ মার্চ যুদ্ধবিরতি ভাঙার পর গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৫০০ শিশু নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ গাজা ও ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে আসছেন।

মুলতান সুলতানস প্রতিটি ছক্কা ও উইকেটে এক লাখ রুপি অনুদান ঘোষণার পর যে ম্যাচটি খেলেছে, তাতে ব্যাটসম্যানরা ভালো অবদানই রেখেছেন। করাচির বিপক্ষে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২৩৪ রান তোলে মুলতান। দুই শ ছাড়ানো এই ইনিংসে ছক্কা হয়েছে মোট ৮টি, চার ২৩টি।

সবচেয়ে বেশি ৫টি ছক্কা ও ৯টি চার মেরেছেন অধিনায়ক রিজওয়ান। অবশ্য অধিনায়কের ৬৩ বলে ১০৫ রানের ইনিংসের পরও ম্যাচ জিততে পারেনি মুলতান। করাচি কিংস ৬ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিয়েছে।

ম্যাচের পর মুলতান সুলতানসের এক্স পেজ থেকে জানানো হয়েছে, গাজার ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য ১৫ লাখ পাকিস্তানি রুপির অনুদান সংগৃহীত হয়েছে। মুলতানের পরের ম্যাচ ১৬ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে।

ভিওডি বাংলা/টিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল